Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কেন টাকা বন্ধ রাখা হয়েছিল? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মামলায় রাজ্যের কাছে লিখিত ব্যাখ্যা চাইল হাইকোর্ট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টে মামলা হতেই চালু হল লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar)। বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ ছিল বলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। তারপরই ভাতার টাকা চালু করল প্রশাসন। অভিযোগ উঠেছিল বিজেপি করার জন্য উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে।

    উপভোক্তাদের কাছে আসতে শুরু করল লক্ষ্মীর ভাণ্ডার | Laxmir Bhandar

    পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ ছিল বলে অভিযোগে আদালতে দায়ের হয়েছিল মামলা। এদিন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানির জন্য ওঠে।

    হাইকোর্টে রাজ্যের আইনজীবী জানান, উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হয়েছে। যদিও হাইকোর্টের নির্দেশ দিয়েছে, গত কয়েকমাস কেন টাকা বন্ধ রাখা হয়েছিল, তা তিন সপ্তাহের মধ্যে লিখিত আকারে আদালতকে জানাতে হবে রাজ্যকে৷ আগে এই মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এদিন রিপোর্ট দিয়েছে রাজ্য।

    কী অভিযোগ ছিল?

    অভিযোগ ছিল, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার। মূলত গ্রামপঞ্চায়েত বিজেপির দখলে হওয়ায় রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রাপকরা পাচ্ছেন না বলে অভিযোগ ছিল।

    Lakshmir Bhandar

    আরও পড়ুন: ‘চারিদিক থেকে সরকারকে চেপে ধরার চেষ্টা’, বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মোড়, শুনানি কবে?

    ওদিকে রাজ্যের তরফে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এই টাকা দিয়ে থাকে। সেখানে এই বিষয়ে কিছু অভিযোগ জমা পড়েছে। অনুসন্ধান চলছে৷ সেই সময় রাজ্যের আইনজীবী আরও জানান, এই বিষয়ে রিপোর্ট পেশ করে জানানো হবে। এর জন্য তিনি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন। আজ রাজ্যের তরফে রিপোর্ট জমা করা হয়।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিমবঙ্গে CAA রূপায়ণে বড় পদক্ষেপ কেন্দ্রের, জেলাস্তরে গঠিত হলো বিশেষ ‘ক্ষমতাপ্রাপ্ত কমিটি’
    Next Article
    প্রতীক উরকে নিয়ে সেলিমের মন্তব্যে কি বললেন অধীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment