Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাক-পক্ষীতেও টের পেল না! চুপি চুপি বিয়ে সারলেন স্টার জলসার এই অভিনেত্রী

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। আর এই মাসেই সম্পর্কে স্বীকৃতি দেওয়ার কাজটা সেরে ফেললেন স্টার জলসার (Star Jalsha) অন্যতম অভিনেত্রী স্বাগতা সেন (Star Jalsha, Actress Swagata Sen)। আংটি বদল ও আইনি বিয়ের মাধ্যমে আবদ্ধ হলেন পাত্র দেবাশীষ ঘোষের সঙ্গে।

    স্টার জলসার (Star Jalsha) অভিনেত্রী সারলেন আইনি বিয়ে

    অভিনেত্রী স্বাগতা, গ্ল্যামার দুনিয়ার হলেও তার জীবন সঙ্গী কিন্তু ব্যবসার সঙ্গে যুক্ত। স্বাগতার জীবনসঙ্গী দেবাশীষ ঘোষ-এর রিয়েল এস্টেটের ব্যবসা আছে। তার নিজস্ব একটি রেস্তোরাঁও আছে। শোনা যায় তিনি বিরিয়ানি প্রচন্ড ভালোবাসেন আর সেই ভালোবাসা থেকেই খুলেছেন নিজের রেস্তোরাঁ।

    দুই পরিবারের আশীর্বাদ নিয়ে সম্পূর্ণ হয়েছে এই বাগদান পর্ব। স্বাগতা অনেকদিন ধরেই সম্পর্কে ছিলেন দেবাশীষের সঙ্গে। এবার সেই সম্পর্কে পড়ল সিলমোহর। বেগুনি রংয়ের সিল্কের শাড়িতে স্বাগতাকে খুব স্নিগ্ধ লাগছিল। আর তার সাথে রং মিলিয়ে পাঞ্জাবিতে সেজেছিলেন দেবাশীষ। শুধু পাঞ্জাবি নয় বাঙালিয়ানার দস্তুর মেনে দেবাশীষ কিন্তু এদিন পড়েছিলেন ধুতিও।

    আরও পড়ুন:মমতার পথেই হাঁটছেন সেলিম? ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন

    স্বাগতা ও দেবাশীষের প্রথম পছন্দ ঘুরতে যাওয়া। দুজনেই বেড়াতে খুব ভালোবাসেন। কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই একে হাত অপরের হাত ধরে বেরিয়ে পড়েন দূর দূরান্তে। এখন অবশ্য সম্পর্কে সিলমোহর পড়ায়, তারা সারা জীবনের ট্রাভেল পার্টনার হয়ে উঠলো একে অপরের।

    আরও পড়ুন:ব্যাঙ্কের লকার থেকেই গয়না চুরি হলে মিলবে কত ক্ষতিপূরণ? কী বলছে RBI-র নিয়ম?

    Star Jalsha's Bhagyalakshmi serial actress Swagata Sen gets legally married

    ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে স্বাগতার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিল। অনেক অনুরাগী শুভেচ্ছা জানিয়েছে তার নতুন জীবনের জন্য। খুশি স্বাগতার অন্যান্য সহকর্মীরাও। এতদিন পর্দায় অভিনয় করলেও, এবার বাস্তব ক্ষেত্রে দেবাশীষের জীবনে ভাগ্যলক্ষ্মী হয়ে প্রবেশ ঘটলো স্বাগতার।

    Click here to Read More
    Previous Article
    খাস কলকাতার রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে নির্যাতন! ঘটনা শুনলে শিউরে উঠবেন…
    Next Article
    ৪ জোড়া স্পেশাল ট্রেন নামাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে, কী উপলক্ষে ‘উপহার’ রেলের?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment