Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইতিহাস গড়ে নেদারল্যান্ডসে কনিষ্ঠতম ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী রব জেটেন, শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদির

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: এক অনন্য ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী রইল নেদারল্যান্ডবাসী। নেদারল্যান্ডসের (Netherlands) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রব জেটেন। মাত্র ৩৮ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়ে নজির তৈরি গড়লেন। ডাচ রাজনীতিতে দীর্ঘ দর কষাকষি ও জোট আলোচনা শেষে অবশেষে তিনটি দল মিলে নতুন সরকার গঠন করে তার নেতৃত্বে আসেন জেটেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক মহলেও এই রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    নেদারল্যান্ডসের (Netherlands) নতুন প্রধানমন্ত্রী হলেন রব জেটেন

    সূত্রের খবর, নির্বাচনের ফল ঘোষণার পর প্রায় ১১৭ দিন ধরে সরকার গঠনের আলোচনা চলে। জানা গিয়েছে ডাচ সংসদের নিম্নকক্ষে মোট ১৫০টি আসনের মধ্যে জেটেনের দল পেয়েছে ৬৬টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি-র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করা হয়। ফলে দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।

    আরও পড়ুন: ৩৭ থেকে মাত্র দুটি রুটে এসে ঠেকেছে, ১৫৩ তম জন্মদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাম ঘুরছে কলকাতায়

    মাত্র এক দশকের রাজনৈতিক জীবনে দ্রুত উত্থান ঘটেছে জেটেনের। জানা গিয়েছে, অতীতে তিনি দেশের পরিবেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং মাত্র ৩১ বছর বয়সেই সংসদীয় দলের নেতা হন। এরপরে উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। আর সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার সরাসরি দেশের শীর্ষ পদে বসার সুযোগ পেয়েছেন তিনি। তরুণ নেতৃত্ব হিসেবে তাঁর এই উত্থান নেদারল্যান্ডসের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    রাজনৈতিক ও পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় উঠে এসেছেন রব। তিনি প্রকাশ্যে নিজেকে একজন সমকামী বলে পরিচয় দিয়েছেন। তিনি এও জানিয়েছেন, আর্জেন্টিনার এক হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কেও রয়েছেন। জানা গিয়েছে, ২০২৪ সালে তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত ভাইরাল হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক স্তরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। জেটেনের এই উত্থানে নেদারল্যান্ডসের এলজিবিটিকিউ সম্প্রদায়ের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে।

    Rob Zeten is the new Prime Minister of the Netherlands.

    আরও পড়ুন: একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর

    অন্যদিকে, নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস-এর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদী তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোট সরকার হওয়ায় জেটেনকে শাসনকার্যে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এবং বিরোধীদের চাপও অব্যাহত থাকবে।

    Click here to Read More
    Previous Article
    ৩৭ থেকে মাত্র দুটি রুটে এসে ঠেকেছে, ১৫৩ তম জন্মদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাম ঘুরছে কলকাতায়
    Next Article
    Naushad Siddique: খেলা হবে একসাথে! জোট নিয়ে আলিমুদ্দিনে কি বড় চাল চাললেন নওশাদ?

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment