Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইলিশের থেকে দামে দ্বিগুণ! মৎস্যজীবীদের কপাল খুলে জালে উঠল ‘এই’ দুর্লভ মাছ

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : বর্ষা বঙ্গে ঢুকে পড়লেও ইলিশের (Hilsa Fish) দেখা সেভাবে পাওয়া যাচ্ছে না। চাহিদার তুলনায় ইলিশের যোগান কম। অনেক সময় ইলিশের খোঁজে গেলেও খালি হাতে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। তাই অনেকে ইলিশের আশা ছেড়ে অন্য মাছের আশায় পাড়ি দিচ্ছেন গভীর সমুদ্রে। আর তাতেই লাগল লটারি!

    ইলিশের (Hilsa Fish) বদলে জালে ‘দামি’ মাছ

    গভীর সমুদ্রে জাল ফেলতেই কার্যত ভাগ্য খুলে গেল মৎস্যজীবীদের। ইলিশের বদলে জালে উঠল ৫ কুইন্টালেরও বেশি সেলে মাছ। জানা গিয়েছে, মোট ৪০ টি সেলে মাছ ধরা পড়েছে জালে। এক একটির ওজন প্রায় ২০-২৫ কেজি। মাছগুলি নিয়ে আসা হয়েছে ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজারের হারবার মাছের আড়তে। কিন্তু কেন এত হইচই সেলে মাছ নিয়ে?

    This fish is more expensive than hilsa fish

    কেন এত দামি এই মাছ: জানিয়ে রাখি, সেলে মাছ কিন্তু ইলিশের থেকেও ঢের দামি। এই মাছের পটকা থেকে তৈরি হয় ওষুধ। তাই চাহিদা অনেক বেশি। মৎস্যজীবীদের সূত্রে খবর, সেলে মাছের দাম হতে পারে ১৫০০ টাকা কেজি। তবে এই মাছ কিন্তু যথেষ্ট দুর্লভ। কপাল ভালো থাকলেই ধরা দেয় জালে।

    আরও পড়ুন : বাটা মশলায় কষিয়ে রাঁধুন দেশি মুরগি, রইল জিভে জল আনা রেসিপি

    মরশুমের প্রথম মাছ: সেলে মাছ ধরা পড়লে ইলিশ (Hilsa Fish) না পাওয়ার ঘাটতি পূরণ হয়ে যায় মৎস্যজীবীদের। স্থানীয় এক মাছ ব্যবসায়ী সূত্রে খবর, মরশুমের প্রথম সেলে মাছ উঠেছে জালে। এই মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। পটকার জন্যই এত দামি হয় এই মাছ।

    আরও পড়ুন : সর্ষের ঝাল বা পাতুরি নয়, রেস্তোরাঁ স্টাইলে বানান ইলিশের তন্দুরি টিক্কা, রইল রেসিপি

    মৎস্যজীবী সূত্রে খবর, সেলে মাছের পটকা থেকে ক্যাপসুল তৈরি হয়। তাই এত দাম। সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত হয় এর ওজন। এরপরেই দামের দিক থেকে রয়েছে তেলিয়া ভোলা।

    Click here to Read More
    Previous Article
    'Rachana টিভির পর্দাতেই মানায়!' হুগলির সাংসদকে তীব্র আক্রমণ স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের
    Next Article
    ৭ দিনের কাউন্টডাউন শুরু! ফুটপাতের হকারদের নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment