Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকে টোল প্লাজায় লাগু হচ্ছে নয়া নিয়ম, দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজায় (Toll Plaza) নগদ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করার কথা বিবেচনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, ‘ন্যাশনাল হাইওয়ের টোল ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে, NHAI আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে সারা দেশের ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে।’ ইতিমধ্যেই এই সিদ্ধান্তটি বিবেচনা করা হচ্ছে। তবে, এই নিয়ম বাস্তবায়নের পর, ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজায় সমস্ত টোল পেমেন্ট শুধুমাত্র FASTag বা UPI ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে।’

    টোল প্লাজার (Toll Plaza) ক্ষেত্রে লাগু হওয়ার পথে নতুন নিয়ম:

    যানবাহন চলাচল মসৃণ হবে: বিজ্ঞপ্তি অনুসারে, ‘এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল ইলেকট্রনিক টোল সংগ্রহে অর্জিত অগ্রগতি সুদৃঢ় করা এবং ন্যাশনাল হাইওয়েতে টোল প্লাজাগুলির কার্যক্রমের দক্ষতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা।’ পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, “এই পরিবর্তন ন্যাশনাল হাইওয়েতে সফরকারীদের ‘যাতায়াতের সুবিধা’ প্রদানে সাহায্য করবে, লেনের দক্ষতা উন্নত করবে ও টোল প্লাজায় যানজট কমাবে এবং টোল লেনদেনে আরও ধারাবাহিকতা ও স্বচ্ছতা আনবে।”

    This new rule is applicable at toll plaza from April 1.

    ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সুবিধা: জন্য গিয়েছে, গত কয়েক বছরে FASTag-এর ব্যবহার ৯৮ শতাংশেরও বেশি পৌঁছেছে। যা দেশে টোল আদায়ের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। বর্তমানে, টোল লেনদেনের একটি বড় অংশ যানবাহনে লাগানো RFID-সক্ষম FASTags-এর মাধ্যমে ইলেকট্রনিকভাবে প্রসেস করা হয়। যা টোল প্লাজায় নির্বিঘ্নে এবং বাধাহীনভাবে যানচলাচল সক্ষম করে। এর পাশাপাশি, ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজাগুলিতে UPI পেমেন্ট সুবিধাও শুরু করা হয়েছে। এর ফলে সারা দেশের ন্যাশনাল হাইওয়েতে সফর করার ক্ষেত্রে দ্রুত এবং সহজলভ্য ডিজিটাল পেমেন্টের বিকল্পগুলি উপলব্ধ হয়েছে।

    আরও পড়ুন: রবিবারে জোড়া টক্কর! দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশেরও মুখোমুখি হবে টিম ইন্ডিয়া

    নগদ অর্থ প্রদানে সমস্যা: টোল প্লাজা-স্তরের মূল্যায়ন থেকে স্পষ্ট হয়েছে যে, নগদ অর্থ প্রদান যানজট বৃদ্ধি করে এবং ব্যস্ত সময়ে অপেক্ষার সময় বৃদ্ধি করে। এছাড়াও, লেনদেন-সম্পর্কিত বিরোধের ঘটনাও ঘটে। এক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত হবে।

    আরও পড়ুন: T20 বিশ্বকাপের আবহেই সম্পর্কে ভাঙন! বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন ভারতের এই ক্রিকেটার

    এছাড়াও, বিলম্ব হ্রাস করা হবে এবং সারা দেশের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে অবস্থিত ১,১৫০ টিরও বেশি টোল প্লাজায় সফরকারীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত হবে।

    Click here to Read More
    Previous Article
    লঞ্চে যেতে যেতে হঠাৎ মোবাইল রেখে গঙ্গায় ঝাঁপ বিএলওর—উদ্ধারের পর যা বললেন…
    Next Article
    অভিষেক ব্যানার্জির কার্যালয়ে এসে পৌঁছালো প্রতিকুর রহমান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment