Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া–দিল্লি ও কলকাতা–NJP লাইনে যাত্রীদের জন্য দোল স্পেশাল ট্রেন, কখন ছাড়বে জেনে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোলযাত্রা। এই দোলযাত্রা উপলক্ষে বহু মানুষ নানান জায়গা ঘুরতে। অথবা অনেকে বাড়িতে আছেন। এবার যাত্রীদের কথা মাথায় রেখে রেলওয়ের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল প্রতিবছরের মতন এক অভিনব উদ্যোগ। জানা যায় পূর্ব রেলওয়ে তরফ থেকে বেশ কয়েকটি রুটে এই দোলযাত্রা উপলক্ষে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। জেনে নিন সেই ট্রেনগুলোর টাইম টেবিল।

    যাত্রীদের কথা মাথায় রেখে দোল উপলক্ষে অতিরিক্ত ট্রেন ঘোষণা, সময়সূচি জানুন (Indian Railways)

    এই স্পেশাল ট্রেনগুলি দোলযাত্রা উপলক্ষে হাওড়া ও দিল্লি রুটে চলবে যেমন। তেমনই কলকাতা ও এনজিপি রুটে চলাচল করবে। এই বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, হোলি উপলক্ষে যাত্রীদের কথা মাথায় রেখে এই ট্রেনগুলো চালানো হচ্ছে। ট্রেন দুটি রুটে চলবে। জেনে নিন এই ট্রেনগুলির টাইম টেবিল (Indian Railways)।

    Indian Railways additional trains on the occasion of swing keeping in mind the passengers

    আরও পড়ুন: ঘণ্ট নয়, বরং বানান স্টাফড বাঁধাকপি , এই একই সবজি কিন্তু একেবারে নতুন স্বাদে, প্রণালী রইল

    কলকাতা- এনজিপি- কলকাতা স্পেশাল ট্রেনের টাইম টেবিল দেখে নিন:

    ২৮ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে রাত ১১টা বেজে ৪০ মিনিটে ছাড়বে এই ট্রেন। সেটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি রবিবার ১ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি ওই দিনই কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে।

    এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনটিতে থাকতে চলেছে ৪টি এসি থ্রি টিয়ার, ১০টি স্লিপার ক্লাস কোচ, দ্বিতীয় শ্রেণী ৬টি, SLRD ২টি কোচ। এছাড়াও রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, নবদ্বীপধাম, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড, বারসোই, কিষানগঞ্জ, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড স্টেশনেও থামবে এই ট্রেন।

    হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রেনের টাইম টেবিল:

    হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রেনটি যাওয়া ও আসা মিলে ১৪বার জার্নি করবে। জানা যায়, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ, ৫ মার্চ হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে ছাড়বে স্পেশাল ট্রেনটি। আবার ২৫ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চ নিউ দিল্লি থেকে ছাড়বে ট্রেন।

    তবে নির্দিষ্ট দিনগুলিতে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ১:৪০ মিনিটে। নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছবে ৩০ ঘণ্টা অতিক্রম করে পরের দিন সকাল ৮:২০ মিনিটে। অন্যদিকে নিউ দিল্লি থেকে নির্দিষ্ট দিনগুলিতে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬:১৫ মিনিটে। সেটি হাওড়া স্টেশনে আসবে পরের দিন রাত ১১:৪০ মিনিটে (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    চূড়ান্ত ভোটার তালিকার দিন স্থির! ৮০ লক্ষ অভিযোগ খতিয়ে দেখতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
    Next Article
    প্রাণ বাঁচানোর উড়ানেই মর্মান্তিক পরিণতি, রাঁচি-দিল্লি এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ে মৃত ৭

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment