Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্র্যান্ট-ইন-এড, কলকাতা পুরসভার আওতায় অবসরপ্রাপ্ত কর্মীরা পাবেন বকেয়া DA? অর্থমন্ত্রীর কাছে গেল চিঠি

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রথম রাজ্য বাজেটে একধাক্কায় ২০% মহার্ঘ ভাতার (Dearness Allowance) বা ডিএ ঘোষণা করেছে। বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ ডিএ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একবারে এতটা ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি সরকারি কর্মচারীদের একাংশ। তবে ২০০৯ সালের রোপা মেনে এখনও বকেয়া ডিএ মেলেনি Grant-in-aid & KMC এলাকায় বসবাসকারীদের। সেই নিয়ে এবার অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হল।

    বকেয়া ডিএ চেয়ে সরকারকে চিঠি | Dearness Allowance

    পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। তৎকালীন মমতা সরকারের আমলে ধাপে ধাপে সেই টাকা মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পরও বকেয়া মহার্ঘ ভাতা ধাপে ধাপে মেটানো প্রক্রিয়া চলছে। তবে কলকাতা পুরসভার আওতায় অবসরপ্রাপ্ত কর্মী সহ গ্র্যান্ট-ইন-এড কর্মীরা এখনও বকেয়ার মুখ দেখেননি। সেই নিয়েই এবার অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।

    এই বিষয়ে মাননীয় নয়া অর্থ মন্ত্রীর কাছে ইমেইল করেছেন তিনি। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। অর্থমন্ত্রীকে তিনি লেখেন, ‘গত পাঁচই ফেব্রুয়ারি ২০২৬ সর্বোচ্চ আদালত মারফত ডিএ মামলার রায় প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষিত আমরা লক্ষ্য করেছি যে গত ০২/০৪/২৬ থেকে রাজ্যের ট্রেজারি গুলো থেকে ডিএ’র নিদিষ্ট নিয়ম (AICPI) ব্যতিরেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা ২০১৬ থেকে ২০১৯ এবং ০১. ০৪. ২০০৮ থেকে ৩১. ১২. ১৫ পর্যন্ত কিছুটা বকেয়া ডিএ পেয়ে থাকলেও আজ পর্যন্ত Grant-in-Aid এবং KMC এরিয়াতে বসবাসকারী পেনশনার ও ফ্যামিলি পেনশনাররা বকেয়া ডিএ’র টাকা তাদের ব্যাঙ্ক গুলো থেকে আজ পর্যন্ত একটি পয়সাও পায়নি।’

    dearness allowance(208)

    তিনি লেখেন, ‘০৯/০৪/ ২৬ এজি বেঙ্গল তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে, তাদের সাথে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিক এবং কলকাতার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের আধিকারিকদের সভায় সিদ্ধান্ত হয়েছে যে ব্যাঙ্ক গুলোর Pension Processing Branch, ২০১৬ থেকে ২০১৯ সমস্ত পেনশনার / ফ্যামিলি পেনশনারদের ডাটা রাজ্য সরকারের অর্থ দপ্তরকে দেবে এবং সরকার বিভিন্ন সরকারি দপ্তরের Pension Sanctiong Authority অথাৎ DDO র মাধ্যমে সেই তথ্য যাচাই করে AG Bengal এ পাঠালে তারা সমস্ত ব্যাংকে payment order issue করবে।’

    আরও পড়ুন: জুলাইতে মিলবে টাকা? বেকারদের ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

    প্রশ্ন করে তিনি লেখেন, ‘মনে প্রশ্ন জাগে, এই কাজটি কি এখনো হয় নি? বহুদিন অতিবাহিত, তথাপি কেন আজ পর্যন্ত তা হচ্ছে না, আমাদের তা বোধগম্য হচ্ছে না। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত আবেদন, অতি দ্রুত এই সমস্যার সমাধান করার অনুরোধ রইল।’

    Click here to Read More
    Previous Article
    মহিলাদের জন্য ফ্রি বাস স্কিম! পিঙ্ক কার্ড কোথায় পাওয়া যাবে, কী কী নথি লাগবে জানুন
    Next Article
    হাইড্রোজেনে চলবে ভারতের প্রথম ট্রেন! কোথায় শুরু হচ্ছে পরিষেবা, জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment