Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এভারেস্টের উচ্চতায় উড়বে ‘এইচ ১২৫’, ভারতেই তৈরি হবে ফরাসি হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: মাউন্ট এভারেস্টের উচ্চতায় উড়তে সক্ষম হেলিকপ্টার ‘এইচ ১২৫’-এর চূড়ান্ত সংযোজন-এ বার হবে ভারতের (India) মাটিতে। মঙ্গলবার কর্নাটকের ভেমাগালে এই কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এই প্রকল্পকে ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, আকাশপথ প্রযুক্তিতে দু’দেশকে আরও উচ্চতায় পৌঁছে দেবে এই যৌথ উদ্যোগ।

    ভারতেই (India) তৈরি হবে ফরাসি হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি

    ‘এইচ ১২৫’ হেলিকপ্টারটি তৈরি করছে ফরাসি সংস্থা এয়ারবাস হেলিকপ্টার এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড। অতীতেও দুই সংস্থা একসঙ্গে কাজ করেছে; বর্তমানে টাটার সঙ্গে মিলেই ভারতে বায়ুসেনার জন্য সি-২৯৫ পরিবহণ বিমান তৈরি করছে এয়ারবাস। নতুন কারখানায় প্রথম পর্যায়ে বছরে প্রায় ১০টি ‘এইচ ১২৫’ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২০ বছরে ভারতে অন্তত ৫০০টি হেলিকপ্টার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

    আরও পড়ুন: রাত পোহালেই আবহাওয়ার পাল্টি! দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট আবহাওয়া অফিসের

    ‘এইচ ১২৫’-কে অনেকেই ‘এভারেস্ট ক্লাইম্বার’ বলে থাকেন। ২০০৫ সালের ১৪ মে পরীক্ষামূলক উড়ানে এই হেলিকপ্টারটি মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণ করে এবং প্রায় চার মিনিট সেখানে অবস্থান করে রেকর্ড গড়ে। এক জন পাইলট ও ছ’জন যাত্রী বহনে সক্ষম এই হেলিকপ্টারের সর্বোচ্চ ওড়ার উচ্চতা ৮,৮৪৮ মিটার পর্যন্ত পৌঁছতে পারে, যদিও গড় অপারেশনাল উচ্চতা ৭,০১০ মিটার। ঘণ্টায় সর্বোচ্চ ২৫২ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা প্রায় ৬৬২ কিলোমিটার পথ অতিক্রমের ক্ষমতা রয়েছে। টানা চার ঘণ্টা ২৭ মিনিট আকাশে থাকার সক্ষমতাও আছে এর।

    প্রথম ‘এইচ ১২৫’ ২০২৭ সালের শুরুতে ভেমাগালের কারখানা থেকে বেরোবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্যিক কাজে ব্যবহারের পাশাপাশি সেনাবাহিনীর জন্য ‘এইচ ১২৫এম’ নামে উন্নত সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে, যা রকেটসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বহনে সক্ষম। উচ্চ পার্বত্য এলাকায় হালকা হেলিকপ্টারের প্রয়োজনীয়তা মেটাতে এই সংস্করণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

    Final assembly of French helicopters to be done in India

    আরও পড়ুন: রাত পোহালেই আবহাওয়ার পাল্টি! দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট আবহাওয়া অফিসের

    একই দিনে ফরাসি মহাকাশ প্রযুক্তি সংস্থা এক্সোট্রেল তিন ভারতীয় সংস্থা— ধ্রুব স্পেস, পিক্সেল এবং এক্সডিলিঙ্ক্‌স ল্যাব্স—এর সঙ্গে ‘প্রপালশন সিস্টেম’ সংক্রান্ত চুক্তির ঘোষণা করেছে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতায় দাসো অ্যাভিয়েশন-এর তৈরি রাফাল যুদ্ধবিমান কেনা এবং ডুবোজাহাজ নির্মাণ নিয়েও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে, প্রযুক্তি ও প্রতিরক্ষায় ভারত-ফ্রান্স সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

    Click here to Read More
    Previous Article
    পাইলটদের জন্য আংশিক স্বস্তি, ডিজিসিএ-র নতুন নির্দেশে শাস্তি কমল
    Next Article
    ট্রাম্পের ২৫% শুল্ক হুঁশিয়ারির পরই কমল আমদানি, রাশিয়া থেকে তেল কেনায় কতটা কাটছাঁট ভারতের?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment