Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এত ইলিশ কেউ চোখে দেখেনি! দিঘায় মাছে ছয়লাপ, কত চলছে বাজারদর?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষাতেও পর্যাপ্ত পরিমাণে ইলিশ (Hilsa Fish) না ওঠায় চিন্তার ভাঁজ পড়েছিল মাছ ব্যবসায়ীদের কপালে। তবে ইদানিং দিঘার মোহনায় ইলিশ ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই। সোমবারও কয়েক টন ইলিশ উঠেছে দিঘায়। গত ৪-৫ দিনে কয়েক টন ইলিশ উঠেছে দিঘায়। মূলত ঝিরিঝিরি বৃষ্টি, উত্তাল হাওয়ায় এত ইলিশ উঠছে বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা।

    দিঘায় টন টন ইলিশ (Hilsa Fish)

    চলতি বছর শ্রাবণ মাসে যে পরিমাণে ইলিশ উঠেছে তাতে বেশ কয়েক বছরের ঘাটতি পুষিয়ে গিয়েছে। এমনকি দিঘায় শ্রাবণ মাসের আগে এত ইলিশ শেষ কবে উঠেছে তাও মনে করতে পারছেন না মৎস্যজীবীরা। গত চারদিনে দিঘা পাইকারি বাজারে প্রায় ২০০ টন ইলিশ উঠেছে। সোমবার ফের নিলামে ওঠে ২৫ টন ইলিশ। বাজারদর এখন কত করে চলছে?

    Hilsa Fish overflowing in digha

    বাজারদর কত চলছে: ৫০০-৬০০ গ্রাম ইলিশ এখন বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা কেজি দরে। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ চাইলে ১০০০-১১৫০ টাকা কেজি দরে কিনতে হবে। ১ কেজি ওজনের ইলিশের বাজারদর চলছে ১২০০-১৪০০ টাকা কেজি। আর ১ কেজির বেশি ওজনের ইলিশ কিনতে হলে দাম শুরু হচ্ছে ১৫০০ টাকা থেকে। ওজন বাড়লে সমানুপাতে বাড়ছে দামও। তবে মৎস্যজীবীরা আশাবাদী, এভাবে যোগান বাড়তে থাকলে দাম দ্রুত কমবে ইলিশের।

    আরও পড়ুন : মাংস ছিবড়ে, কিছুতেই আসছে না রেস্তোরাঁর মতো স্বাদ, ম্যারিনেশনে এই ভুল করছেন না তো?

    ট্রলার ভর্তি ইলিশ: মৎস্য ব্যবসায়ী সূত্রে খবর, দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে প্রতিদিন যে কটি ট্রলার এবং লঞ্চ মাছ নিয়ে আসছে প্রতিটাতেই ভরে ভরে থাকছে মাছ। এক একটি ট্রলার প্রায় দেড় দু টন পর্যন্ত ইলিশ (Hilsa Fish) নিয়ে আসছে। বিগত কয়েক বছরে অগাস্ট মাসে এত পরিমাণে ইলিশ ওঠেনি জালে। শ্রাবণ মাসের শেষ দিক থেকেই মূলত ইলিশের যোগান বেড়েছে।

    আরও পড়ুন : ঘরে বসেও হবে এলপিজির e-KYC, সঙ্গে রাখুন এই ৪ ডকুমেন্ট, রইল ধাপে ধাপে প্রক্রিয়া

    এখনও সমুদ্রে রয়েছে মৎস্যজীবীদের ট্রলার। তারা আরও মাছ নিয়ে ফিরবে বলেই আশা করা যায়। যে বিপুল পরিমাণে ইলিশ উঠেছে তাতে বাজারের চাহিদা মিটবে বলেই মনে করা হচ্ছে। আর তেমনটা হলেই কমবে দাম। অবশেষে অগাস্টে এসে পাতে পছন্দসই ইলিশের পিসটা পড়লেই মুখে হাসি ফুটবে ভোজনরসিক বাঙালির।

    Click here to Read More
    Previous Article
    মাঝ আকাশে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের, কী ঘটল?
    Next Article
    ‘অন্য কোন মোটিভ নিয়ে অনুমতি দেয়নি পুলিশ’, মসজিদের মাইক ইস্যুতে মিছিলে হাইকোর্টের সায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment