Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এপস্টিন যোগে চাপে ব্রিটেন, সরকারি পদে অসদাচরণের অভিযোগে আটক প্রাক্তন রাষ্ট্রদূত

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: এপস্টিন ফাইলস (Epstein Files) নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। যৌন অপরাধে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টিন-এর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ আগেই সামনে এসেছিল। সেই বিতর্কের আবহেই ব্রিটেনের প্রাক্তন রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন-কে গ্রেফতার করল লন্ডন পুলিশ। সোমবার উত্তর লন্ডনের ক্যামডেনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। যদিও গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি পেয়ে যান বলে জানা গিয়েছে।

    এপস্টিন ফাইলসে (Epstein Files) নাম জড়ানোয় গ্রেফতার প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত

    পুলিশ সূত্রের খবর, সরকারি পদে থেকে অসদাচরণের অভিযোগে ৭২ বছর বয়সি লন্ডনের প্রাক্তন রাষ্ট্রদূতকে গ্রেফতার করা হয়। তবে ব্রিটেনের আইন অনুযায়ী চার্জ গঠন হওয়ার আগে অভিযুক্তের নাম প্রকাশ করার নিয়ম নেই বলে আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যান্ডেলসনের নাম উল্লেখ করা হয়নি। কয়েক দিন আগে এই একই মামলায় নাম জড়ানো ব্রিটেনের প্রাক্তন যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু, ডিউক অফ ইয়র্ক-কেও গ্রেফতার করা হয়েছিল, তখনও একই ধরনের বয়ান দিয়েছিল পুলিশ।

    আরও পড়ুন:থাকবে GPS, ভোটে নিষ্ক্রিয়তা চলবে না! বাহিনীকে সরাসরি কাজে নামানোর নির্দেশ কমিশনের

    ম্যান্ডেলসন অতীতে আমেরিকায় বহুদিন ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর এপস্টিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সেই ঘটনার জেরে গত সেপ্টেম্বর মাসে তাঁকে তাঁর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এপস্টিন-যোগ সামনে আসায় ব্রিটিশ সরকারের অস্বস্তিও বাড়ে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

    চলতি মাসের শুরুতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এরপর জানুয়ারি মাসেই মার্কিন বিচারবিভাগ এপস্টিন-সংক্রান্ত কিছু নথি প্রকাশ করলে সেখানে ম্যান্ডেলসন ও এপস্টিনের মধ্যে ইমেল আদান-প্রদানের তথ্য সামনে আসে। সেই নথি থেকেই তদন্তকারীরা অনুমান করেন প্রত্যাশার তুলনায় তাঁদের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল।

    Former British ambassador arrested for involvement in Epstein Files
    ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন

    আরও পড়ুন:প্রাণ বাঁচানোর উড়ানেই মর্মান্তিক পরিণতি, রাঁচি-দিল্লি এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ে মৃত ৭

    এই সংক্রান্ত তদন্তের খাতিরে সম্প্রতি ম্যান্ডেলসনের লন্ডন ও ওয়েস্ট ইংল্যান্ডের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সোমবার তাঁর ক্যামডেনের বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরে জামিনে মুক্তি পেয়ে রাতে তিনি বাড়িতে ফেরেন বলে জানিয়েছে BBC। তবে তদন্ত এখনও জারি রয়েছে এবং ভবিষ্যতে এই মামলায় আরও কত চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সেই দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।

    Click here to Read More
    Previous Article
    বেতন ও পেনশনের ক্ষেত্রে কড়াকড়ি! রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের
    Next Article
    মিমি বনাম তনয় শাস্ত্রীর লড়াইয়ে কে দোষী? Mimi chakroborty Vs Tanay Sastri

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment