Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একতরফা ফাইনালে চূড়ান্ত নিষ্প্রভ মেসি! ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এতটা একতরফা ফাইনাল কি কোনোদিন দেখেছে ফুটবল বিশ্ব? বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালে (World Cup Final) স্পেন (Spain) বনাম আর্জেন্টিনা (Argentina) ম্যাচ দেখে এই একটাই প্রশ্ন এখন ঘুরছে ফুটবলপ্রেমীদের মাথায়। গোটা ম্যাচে কার্যত উধাও লিওনেল মেসি (Lionel Messi)। স্পেনের দুর্দান্ত পাসিং ফুটবলের সামনে সম্পূর্ণ তথৈবচ স্কালোনির আর্জেন্টিনা। একা লড়লেন গোলরক্ষক এমি মার্টিনেজ। শেষপর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের দুর্দান্ত হেড থেকে অসাধারণ ভলিতে বল জালে জড়িয়ে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়ে দিলেন ফেরান তোরেস (Ferran Torres)।

    এদিন ম্যাচ দেখে অনেকেরই মনে হয়েছে যে ফাইনালে কেবল সময় কাটাতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচ জেতার কোনও উদ্দেশ্যই ছিল না তাদের। স্পেনের চোখ ধাঁধানো আক্রমণ বনাম আর্জেন্টিনার বিরক্তিকর ডিফেন্স, গোটা ম্যাচের ছবিটা ছিল কার্যত একইরকম।

    তারই মধ্যে একের পর এক ফাউল করে কার্ড দেখে চলেছিলেন আর্জেন্টিনার ফুটবলার। এই বেপরোয়া ফুটবল খেলার ফলস্বরূপ ম্যাচের ৮৫ মিনিটে পাও কুবার্সিকে বিপজ্জনক ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নায়ক হওয়া এনজো ফার্নান্দেজকে।

    এরপর স্পেনের ফুটবলাররা আরও চেপে ধরে আর্জেন্টিনা ডিফেন্সকে। অতিরিক্ত ৩০ মিনিটের প্রথম ভাগে নিকো উইলিয়ামসের গোল কোনও এক অজ্ঞাত কারণে বাতিল করে ম্যাচ রেফারি। কিন্তু নিজে গোল না করতে পারলেও গোল করিয়ে টুর্নামেন্টে নিজের নাম অমর করে দিলেন নিকো উইলিয়ামস। ম্যাচের শেষ লগ্নে তোরেসের আরও একটি গোল বাতিল না হলে লজ্জা আরও বাড়তে পারতো আর্জেন্টিনার।

    ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আর্জেন্টিনাই প্রথম টিম যারা ৯০ মিনিটে একটিও শট মারতে পারেনি গোল লক্ষ্য করে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে যেন এদিন হাতে ধরে ফুটবল খেলা শেখালেন আর্জেন্টিনার ফুটবলারদের। তবে এই ম্যাচই কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ হচ্ছে কিনা, সেই নিয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি এখনও।

     

    Click here to Read More
    Previous Article
    ৬২৫৮ কোটি টাকার প্রাইজ! FIFA World Cup বিজয়ীরা পাবে কত? দেখে নিন হিসেব
    Next Article
    বিশ্বকাপের পাশাপাশি মেসির হাতের মুঠো থেকে গোল্ডেন বলও চুরি করে নিলেন স্পেন অধিনায়ক রদ্রি! হতাশ ভক্তরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment