Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬২৫৮ কোটি টাকার প্রাইজ! FIFA World Cup বিজয়ীরা পাবে কত? দেখে নিন হিসেব

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের বুকে। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ (FIFA World Cup 2026) এর ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন (Argentina vs Spain)। কে জিতবে এখুনি বলা মুশকিল তবে যেই জিতুক না কেন, বিশ্বকাপ সহ বিশাল অঙ্কের টাকা পাবে সেই দলটিই। কত টাকা ও কি কি পাবে? চলুন দেখে নেওয়া যাক ফিফার বিজয়ী ও রানার্স আপ টিমের প্রাইজ মানি।

    FIFA World Cup 2026 এর প্রাইজ মানি

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন এবছর ফুটবল বিশ্বকাপ ৯৬ বছরে পা দেবে। এবছর মোট ৪৮টি দেশ অংশ গ্রহণ করেছে। ফলে খেলার স্থান, ম্যাচ সংখ্যা থেকে শুরু করে মোট গোলের সংখ্যাও বেড়েছে। ফলে পুরস্কারের অঙ্কটাও যে বেশ বড় হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবছর মোট পুরস্কার মূল্য ৬২৫৮ কোটি টাকা। এর মধ্যে ৪৮১ কোটি টাকা পাবে হয় আর্জেন্টিনা নয় স্পেন। আর রানার্সআপ টিম পাবে ৩১৭ কোটি টাকা।

    কত টাকা পায় বিশ্বকাপ জয়ী প্লেয়াররা?

    তবে যদি ভেবে থাকেন যে পুরো টাকাটাই সোজা দলের হাতে বা প্লেয়ারের হাতে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে। কারণ এই টাকাটা তুলে দেওয়া হবে বিশ্বকাপ জয়ী দলের দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এরপর সেটার থেকে প্লেয়ার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ কে কত টাকা পাবে সেটা অ্যাসোসিয়েশন ঠিক করে। কারণ প্রাপ্য টাকার কিছুটা অংশ দেশের ফুটবল পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আনুসাঙ্গিক ব্যাপারেও খরচ করার জন্য রাখা হয়।

    আরও পড়ুনঃ কালীঘাট কাঁটা উপড়ে ফের ছন্দে মোহনবাগান! ডুরান্ডে ডার্বির আগে গোলের বন্যা সবুজ-মেরুণ শিবিরে

    তৃতীয় ও চতুর্থ স্থানের টিম পাবে কত টাকা?

    এবারের বিশ্বকাপে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। প্রাইজপুল অনুযায়ী তাঁরা পাবে প্রায় ২৭৯ কোটি টাকা। এরপর চতুর্থ স্থানে রয়েছে টিম ফ্রান্স। তাদের প্রাপ্য হচ্ছে ২৬০ কোটি টাকা। বিজয়ী ও রানার্সআপের মত এই টাকাও সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হবে।

    এছাড়াও কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া মরোক্কো, নরওয়ে, বেলজিয়াম ও সুইজারল্যান্ড টিমও বেশ মোটা টাকা পাবে। এই প্রতিটা দলই ১৮৩ কোটি টাকা পাবে। এমনকি প্রি-কোয়াটার ফাইনালে পৌঁছানো যে ৮টি দেশ বাদ পড়েছে তারাও ১৪৪ কোটি টাকা করে পাবে। আর তার আগে রাউন্ড অফ ম্যাচে যে ৩২টি দেশের মধ্যে যে ১৬টি হেরে গিয়েছিল তারাও ১০৬ কোটি টাকা করে পাবে।

    প্রসঙ্গত, যে সমস্ত দেশ খেলায় অংশগ্রহণ করেছে তারা বাদে আমেরিকা আয়জক হওয়ার জন্য ১৪৪ কোটি টাকা পাবে। এর মধ্যে ৮০% টাকা পুরুষ ও মহিলাদের মধ্যে শর্ত সাপেক্ষে ভাগ করে দেওয়া হবে। শর্ত হল এই যে পরের বছর বিশ্বকাপে কোয়ালিফাই করলে তবেই টাকাটা পাওয়া যাবে।

    Click here to Read More
    Previous Article
    অবৈধ বিক্ষোভ কর্মসূচি! সংসদ অভিযানের অনুমতি পাবে না ককরোচ জনতা পার্টি, স্পষ্ট জানাল দিল্লি পুলিশ
    Next Article
    একতরফা ফাইনালে চূড়ান্ত নিষ্প্রভ মেসি! ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment