Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপের পাশাপাশি মেসির হাতের মুঠো থেকে গোল্ডেন বলও চুরি করে নিলেন স্পেন অধিনায়ক রদ্রি! হতাশ ভক্তরা

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আশা করেছিলেন বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনালে হয়তো তার কাছ থেকে টুর্নামেন্টের সেরা পারফরম্যান্সটা উপহার পাওয়া যাবে। কিন্তু আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) স্পেনের (Spain) বিরুদ্ধে একবারের জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারলেন না। তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে এমবাপ্পে জ্বলে ওঠার পরে গোল্ডেন বুট জেতার সম্ভাবনা আগেই কমেছিল। এবার মেসির হাত থেকে কার্যত গোল্ডেন বলও ছিনিয়ে নিয়ে গেলেন বিশ্বজয়ী স্পেন দলের অধিনায়ক রদ্রি (Rodri)।

    তবে চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির অতিমানবিক পারফরম্যান্সকে খাটো করার কোনও উপায় নেই। কোয়ার্টার ফাইনালের আগে অবধি প্রতি ম্যাচে গোল করছিলেন তিনি। কোয়ার্টার ও সেমিফাইনালে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। ফাইনালে বলার মতো কিছু করতে পারলে হয়তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতেই উঠতো। কিন্তু তেমনটা হলো না।

    ফাইনালে দায়িত্ব নিয়ে দলকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরার সুযোগ দেননি স্পেন অধিনায়ক রদ্রি। গোটা ম্যাচে তিনি ১০১টি পাস খেলেছেন। ৮ বার নিখুঁত লং বল বাড়িয়েছেন। তারবার নিখুঁত ট্যাকেলে প্রতিপক্ষের আক্রমণ ভেঙেছেন। ৬ বার প্রতিপক্ষ ফুটবলারদের পা থেকে বল রিকভার করেছেন। গোটা টুর্নামেন্টের মতোই ফাইনালেও অসাধারণ পারফরম্যান্স করায় সেরা ফুটবলারের পুরস্কারও উঠেছে তার হাতে।

    আরও পড়ুন: কালীঘাট কাঁটা উপড়ে ফের ছন্দে মোহনবাগান! ডুরান্ডে ডার্বির আগে গোলের বন্যা সবুজ-মেরুণ শিবিরে

    টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন স্পেনের ১৯ বছরের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। গোটা টুর্নামেন্টে তার ও অভিজ্ঞ তারকা লাপোর্টের জুটি স্পেনের রক্ষণকে করে তুলেছিল অভেদ্য। ফাইনালেও নিজের কাজটা নিখুঁতভাবে করেছেন বার্সেলোনার এই তরুণ তারকা। টুর্নামেন্ট শেষে নিজের পরিশ্রমের ফলও পান তিনি।

    আরও পড়ুন: একতরফা ফাইনালে চূড়ান্ত নিষ্প্রভ মেসি! ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    গোটা টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের সম্মান। তবে স্পেনের ডিফেন্স তার অনেকটাই সহজ করে দিয়েছিল। লাপোর্ট ও কুবার্সির পাশাপাশি দুই সাইড ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরোও স্পেনের সবল রক্ষণের অত্যন্ত বড় স্তম্ভ। ফাইনালে তাদের চাপে ৯০ মিনিটে একটিও গোলমুখী শট নিতে পারেনি আর্জেন্টিনা।

     

    Click here to Read More
    Previous Article
    একতরফা ফাইনালে চূড়ান্ত নিষ্প্রভ মেসি! ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
    Next Article
    শ্রাবণের প্রথম সোমবারে ঝড়-বৃষ্টির জোড়া প্রভাব! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment