Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একধাক্কায় দ্বিগুণ রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন? অঙ্কটা কত হতে পারে জানুন

    15 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন (MLA Pension) নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। এবার এই নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই প্রাক্তন বিধায়কদের পেনশন সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন ও পর্যালোচনার জন্য পরিষদীয় দফতর থেকে অর্থ দফতরে পাঠানো হয়েছে। নতুন প্রস্তাবে পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

    প্রাক্তন বিধায়কদের পেনশন কত হতে পারে | (MLA Pension)

    নতুন কাঠামো অনুসারে, রাজ্যের প্রাক্তন বিধায়কদের নূন্যতম পেনশন ১২ হাজার টাকা হতে চলেছে। অন্যদিকে সর্বোচ্চ পরিমাণ হতে পারে ২৫ হাজার টাকা। কোনও বিধায়ক কতবার ভোটে জিতেছেন তার উপর পেনশন ও অবসরকালীন ভাতার সম্পূর্ণ হিসাব নির্ভর করবে বলে খবর।

    আরও পড়ুনঃ পুজোর পরেই ফের ভোট! রাজ্যে পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

    রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন নিয়ে টানাপড়েন আজকের নয়। এর আগে বিধানসভার নৌসর আলি কক্ষে প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির বৈঠকে এই নিয়ে ক্ষোভপ্রকাশ করা হয়েছিল। ভাতার পরিমাণ নিয়ে সরব হয়েছিলেন কল্যাণ সমিতির প্রতিনিধিরা।

    তাঁরা দাবি করেন, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাক্তন জনপ্রতিনিধিরা পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে তিনটি ধাপে মাত্র ১৮ হাজার টাকা পান। এদিকে দেশের অন্যান্য বহু রাজ্যে এই ভাতার পরিমাণ দ্বিগুণেরও বেশি। অনেক জায়গায় ভাতার পরিমাণ মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

    MLA pension

    প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির তরফে দাবি করা হয়, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই ভাতার পরিমাণ যথেষ্ট নয়। এই ইস্যু নিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনি আবেদন করেন, রাজ্যের প্রাক্তন জনপ্রতিনিধিদের মানবিক ও আর্থিক সমস্যার বিষয়টি যেন বিবেচনা করা হয়।

    এবার জানা গেল, প্রাক্তন বিধায়কদের পেনশন নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এর ফলে এই সংক্রান্ত দীর্ঘদিনের টানাপড়েনের অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান
    Next Article
    সরকারি কর্মীদের বকেয়া DA-র টাকা চার কিস্তিতে! কত বছর সময় চায় নবান্ন? দেওয়া হল প্রস্তাব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment