Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার আধারে ঠিকানা বদল করতে মিলবে বাড়তি সুবিধা, জানুন নতুন নিয়ম

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বদলিয়ে যাচ্ছে ফের আধার কার্ডের (Aadhaar Card) ঠিকানা নিয়ম। এবার দেশবাসীর স্বার্থের কথা মাথায় রেখে নতুন এক নিয়ম নিয়ে এসেছে UIDAI। এই নতুন নিয়মে কি কি সুবিধা আপনি পাবেন তা আজকে প্রতিবেদনে জানানো হল।

    আধার কার্ডে ঠিকানা সংশোধনের নিয়মে এল বড় বদল (Aadhaar Card)

    এতদিন আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে গেলে বাড়ি ভাড়ার চুক্তির থেকে বৈদ্যুতিক বিল ছাড়াও অন্যান্য প্রমাণের নথি লাগত। তবে এবার থেকে গ্রাহকদের কথা মাথায় রেখে সেই সব আর লাগবে না। সেখানে শুধুমাত্র হেড অফ দা ফ্যামিলি র বিকল্প রয়েছে। এই অপশন অনুসরণ করলে আপনাকে ঠিকানা পরিবর্তনের জন্য উপরের দেওয়া পুরনো প্রমাণ গুলোর নথি আর নতুনভাবে জমা দিতে হবে না (Aadhaar Card)।

    Aadhaar Card major changes introduced to the rules for correcting addresses

    আরও পড়ুন: গরমে কাঁচালঙ্কা শুকিয়ে বা পচে যাচ্ছে? রান্নাঘরের এই টোটকাগুলি কাজে লাগতেই পারে

    অর্থাৎ আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের এই হেড অফ দ্য ফ্যামিলির বিকল্প দিয়েছে UIDAI। এটি আসলে ভাড়াটেদের জন্য তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বছরের পর বছর বউ ভাড়াটে চাকরি বা অন্য কারণে ঘর পাল্টাতে হয়। তাই সেই সময় তাদের কাছে অফিশিয়াল কোন প্রমাণ থাকে না। তাই আধানের নথি আপডেট করতে গেলে সমস্যা সম্মুখীন হতে হয়।

    তবে এবার থেকে আর সে সমস্যা হবে না। কারণ এবার আধার কার্ড হোল্ডাররা চাইলেই পরিবারের কোন সদস্যের অনুমতিক্রমে এই কাজ করতে পারেন। সেখানে আপনার পরিবারের বাবা, মা, স্ত্রীর নাম অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনার ঠিকানা আপডেট করতে গিয়ে মায়ের আধার কার্ডের ঠিকানাও ব্যবহার করতে পারবেন।

    এক নজরে দেখে নিন কিভাবে আপডেট করবেন:

    সবার আগে আধার অ্যাপে লগ ইন করুন। এরপর ‘Services’ (পরিষেবা) বিভাগে যান। এবার ‘Address Update’ (ঠিকানা আপডেট) বিকল্পটি নির্বাচন করুন।এরপর, পরিবারের কোনও সদস্যের আধার ব্যবহার করে ঠিকানা আপডেটের বিকল্পটি বেছে নিন। তারপর মোবাইল নম্বরের মাধ্যমে OTP যাচাইকরণ সম্পন্ন করুন। এরপর পরিবারের প্রধানের আধার নম্বরটি লিখুন।

    এবার পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটি সিলেক্ট করুন।এবার Self-declaration ও ফেস অথেন্টিকেশন (Face authentication) প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এরপর অনলাইনে ৭৫ টাকা ফি জমা দিন।এবার আপনি একটি SRN নম্বর পাবেন, যা আপনাকে অবশ্যই পরিবারের প্রধানের সঙ্গে শেয়ার করতে হবে। তারপর পরিবারের ওই সদস্য তাঁর আধার অ্যাপে লগ ইন করে ‘Member Request’ বিভাগে গিয়ে আপনার রিকোয়েস্ট অনুমোদন করতে পারবেন। সবশেষে অনুমোদন পাওয়া মাত্রই আপনার আধার কার্ডে নতুন ঠিকানাটি আপডেট হয়ে যাবে (Aadhaar Card)।

    Click here to Read More
    Previous Article
    মঙ্গলে ভোট-পরবর্তী হিংসা মামলা হাইকোর্টে, শুনবেন চিফ জাস্টিস
    Next Article
    BJP-র সুনাম করতেই সাসপেন্ড TMC নেতা Riju Dutta, চরমভাবে ধুয়ে দিলেন তৃণমূলকেই

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment