Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘দোষারোপের খেলা চলছে’, রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট, আনা হতে পারে জুডিশিয়াল অফিসার

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অফিসার নিয়োগ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগের শুনানিতেও এই বিষয়টি উঠেছিল। এদিনও শুনানির শুরুতেই আদালত জানতে চায়, প্রয়োজনীয় অফিসার আদৌ দেওয়া হয়েছে কি না।

    সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানিতে কী বলা হল?

    শুনানির শুরুতেই নির্বাচন কমিশন জানায়, যেসব ডকুমেন্ট স্ক্রুটিনি হওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর সেগুলো আপলোড করা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান, অফিসারদের নিয়োগ করা হয়েছে কি না। রাজ্যের তরফে জানানো হয়, ৮৫০৫ জন অফিসারের তথ্য ইতিমধ্যেই কমিশনকে দেওয়া হয়েছে।

    এরপর আদালত (Supreme Court) জানতে চায়, গ্রুপ বি অফিসারদের বর্তমান অবস্থা কী। কমিশন কি যোগ্য অফিসার পেয়েছে? এর জবাবে কমিশনের আইনজীবী বলেন, এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তবে তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছে। আধিকারিকের অভাবে কমিশনের কাজে সমস্যা হচ্ছে বলেও আদালতে জানানো হয়।

    ৯ ফেব্রুয়ারির নির্দেশ নিয়ে আদালতের প্রশ্ন

    প্রধান বিচারপতি বলেন, ৯ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরও কেন আধিকারিক দেওয়া হয়নি? রাজ্যের পক্ষে আইনজীবী সিব্বল জানান, গ্রুপ বি অফিসার দেওয়া হয়েছে। এরপর আদালত (Supreme Court) জানতে চায়, এসডিএম স্তরের অফিসাররা কোথায়। জবাবে বলা হয়, তাঁদের মাইক্রো অবজারভার হিসেবে দেওয়া হয়েছে।

    প্রধান বিচারপতি স্পষ্ট জানান, ইআরও (ERO) পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে। রাজ্যের কাছ থেকে সহযোগিতা আশা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি দেখে আদালত হতাশ বলেই জানান তিনি।

    Supreme Court Dismisses Plea Challenging Logical Discrepancy in West Bengal SIR

    আরও পড়ুনঃ ‘আলাদা লড়াইয়ের’ ইঙ্গিত দিলীপের, তবে কি তৃণমূলে যাচ্ছেন রিঙ্কু মজুমদার? নয়া জল্পনা শুরু

    শুনানিতে স্পষ্ট হয়, অফিসার নিয়োগ এবং তাঁদের দায়িত্ব নিয়ে এখনও জট রয়েছে। কমিশনের দাবি, প্রয়োজনীয় আধিকারিক না থাকায় কাজ ব্যাহত হচ্ছে। আর সেই কারণেই এই বিষয়টি নিয়ে আদালতের (Supreme Court) অসন্তোষ প্রকাশ্যে।

    Click here to Read More
    Previous Article
    ‘বন্দেমাতরম’ নিয়ে নয়া বিজ্ঞপ্তি কেন্দ্রের, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
    Next Article
    ভাগ্নিকে ধর্ষণ পাড়ার মামার! নাবালিকা অন্তঃসত্ত্বা হতেই অভিযুক্তকে পিটিয়ে লাট করল উত্তেজিত জনতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment