Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের ফোঁস! দুপুরের পর কলকাতা-সহ ১০ জেলায় তুমুল বৃষ্টি, আজকের আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে বিভিন্ন জেলায় হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। এদিকে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতাতেও (Kolkata Weather Update) আজ আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। দুপুরের পর থেকে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ পর্যন্ত থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। বজ্রপাতের সময় বাড়ির বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বাড়ছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া রাতে পাহাড়ি রাস্তায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    Rain alert West Bengal South Bengal weather Kolkata North Bengal weather update 9th July

    আরও পড়ুনঃ গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না! লটারির টাকা ছিনতাই মামলায় গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর

    মঙ্গলবার রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ বদলাতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কোথাও ভারী বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া আবার কোথাও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তাই আজ বাইরে বের হলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে বৃদ্ধ ভাতার আবেদন ?
    Next Article
    কলকাতা থেকে বাংলাদেশে ট্রেন পরিষেবা ফিরবে? ঢাকার আবেদনে নতুন করে চর্চা শুরু

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment