Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা থেকে বাংলাদেশে ট্রেন পরিষেবা ফিরবে? ঢাকার আবেদনে নতুন করে চর্চা শুরু

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের একবার রেলপথে (Indian Railways) জুড়বে কি ভারত-বাংলাদেশের সম্পর্ক। এই জল্পনা বর্তমানে তুঙ্গে। কারণ বাংলাদেশ থেকে এমনটাই আর্জি এসেছে ভারতে। এখানে দাবি জানানো হয়েছে, বর্তমানে দুই দেশের সম্পর্ক ও পরিস্থিতি উন্নত হয়েছে। যার ফলে ফের একবার মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু করা হোক। ঢাকা থেকে চিঠি আসতে স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক ও তৎপর হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে পূর্ব রেলকে চিঠি দিয়ে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

    কলকাতা-ঢাকা ট্রেন ফের চালুর দাবি (Indian Railways)

    হাসিনা সরকারের পতনের পর এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে দুই পড়শি দেশের সম্পর্কে অবনতি হয়েছিল। পাশাপাশি বন্ধ হয়েছিল সীমান্ত। এমনকি ভিসা দেওয়াও বন্ধ রাখা হয়েছিল। তবে সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা এবং অন্যান্য ভিসা চালু করেছে ভারত সরকার।এবার ঢাকা থেকে নতুন ভাবে ট্রেন চলাচলের (Indian Railways) আবেদন এল ভারত সরকারের কাছে।

    Indian Railways demand to resume Kolkata-Dhaka train service

    আরও পড়ুন: নারকেল-চিংড়ির এই সুস্বাদু পদ একবার খেলেই আঙুল চাটবেন, প্রণালী জেনে নিন

    ফের কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চালু করার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন পাঠাল ঢাকা প্রশাসন। ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনের তরফে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সেই চিঠির বক্তব্যসহ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি (নম্বর –2026/TT-VI/71/BDR/03) দিলেন রেল মন্ত্রকের ট্রাফিক ট্রান্সপোর্ট (এফ) এক্সিকিউটিভ ডিরেক্টর।

    চিঠিতে জানানো হয়েছে, ২০২৪ সালের গত ১৯ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যেই রেল পরিষেবা পুনরায় শুরু করা যায় কিনা, তা নিয়ে ঢাকার তরফে আবেদন পত্র এসেছে।

    সূত্রের খবর, বাংলাদেশে তারেক রহমানের সরকারের আমলে পরিস্থিতি যেহেতু আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে, তাই রেল মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের ফোঁস! দুপুরের পর কলকাতা-সহ ১০ জেলায় তুমুল বৃষ্টি, আজকের আবহাওয়ার খবর
    Next Article
    কলকাতার স্কুলে মিড ডে মিল কে দেবে? সব জল্পনার অবসান, ইসকনের হাতে দায়িত্ব তুলে বড় কথা জানালেন শুভেন্দু

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment