Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, উত্তরে লাল সতর্কতা, কোন জেলায় কেমন পরিস্থিতি? আবহাওয়ার খবর

    11 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে সক্রিয় বর্ষা। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) সর্বত্রই বৃষ্টির দাপট অব্যাহত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় সতর্কতা? জেনে নিন পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ বৃষ্টি আর সাথে ঝোড়ো হাওয়ার দাপট চলবে জেলায় জেলায়। আজ কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই। সাথে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি জারি থাকবে। কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকছে।

    কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। গরমের জ্বালাপোড়া থেকে কিছুটা মিলেছে স্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপজনিত পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

    south bengal weather(239)

    আরও পড়ুন: পরীক্ষায় সফল হয়ে মিলেছে ‘ফুল মার্কস’! ভারতীয় সেনার শক্তি বাড়াবে ‘গরুড়াস্ত্র’, অবাক করবে ক্ষমতা

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    ভারী বর্ষণে উদ্বেগজনক পরিস্থিতি উত্তরবঙ্গে। এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, দার্জিলিং, কালিম্পং-এ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    "পশ্চিমবঙ্গের মানুষ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, সারা বঙ্গ যোগ দিবস পালন করছে"- বার্তা মুখ্যমন্ত্রীর
    Next Article
    হেয়ার স্টাইলে জয় হিন্দ, পিঠে ঝুলছে ডাস্টবিন! বিহার থেকে কলকাতায় 'চা ওয়ালা'

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment