Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘DA দিতে গেলে স্যালারিও বন্ধ হয়ে যাবে’, মহার্ঘ ভাতা সংক্রান্ত পুরনো মন্তব্য নিয়ে বিভ্রান্তি

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: ডিএ (Dearness Allowance) নিয়ে রাজ্যে চর্চার শেষ নেই। আগামীকাল সোমবার রাজ্য বাজেট। বিজেপি সরকার প্রথমবারের জন্য বাজেট পেশ করতে চলেছে। আগামীকালের বাজেটে সরকারি কর্মচারীদের বিশেষ নজর থাকবে ডিএ-র ওপর। কতটা মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে শুভেন্দু অধিকারীর সরকার? এই নিয়ে জোর জল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জড়িয়ে একটি পোস্ট।

    ডিএ সংক্রান্ত পুরনো মন্তব্য নিয়ে বিভ্রান্তি | Dearness Allowance

    পোস্টে টিভি৯ বাংলার একটি ইউটিউব থাম্বনেইল শেয়ার করে মুখ্যমন্ত্রীর ছবি-সহ তাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘DA দিতে গেলে স্যালারিও বন্ধ হয়ে যাবে’। পোস্টটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা বলেছেন। সত্যিই কি তাই?

    সমস্ত রকম ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে, ভাইরাল দাবিটি পুরোনো এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ নিয়ে এমন কোনও মন্তব্য করেননি। বরং ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেই এই মন্তব্য করেছিলেন তিনি।

    Dearness Allowance(215)

    উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

    আরও পড়ুন: ভারত নিয়ে জারদারির মন্তব্যে কড়া জবাব দিল দিল্লি, ‘নিজেদের রেকর্ড দেখুন’, পাকিস্তানকে তোপ বিদেশ মন্ত্রকের

    এর আগে পয়লা জুন রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। ডিএ নিয়ে আগামীকাল সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে সকলের।

    Click here to Read More
    Previous Article
    যোগ দিবস পালন করে খুশি , কি বলছেন সাধারণ মানুষ
    Next Article
    বিল কমানোর শর্টকাট! পিএম সূর্য ঘর কাউন্টারে উপচে পড়া ভিড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment