Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টি, শনিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও সমানে ঝড়-বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে। আবহাওয়া দপ্তর বলছে, আজও গত কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জেলাগুলিতে আজও ঝড়-বৃষ্টি জারি থাকবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।

    হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে। তবে তাতে গরম খুব একটা কমবে না। তাপমাত্রা সামান্য এদিক-ওদিক হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে চরমে উঠবে অস্বস্তি।

    আজ বজ্রবিদ্যুৎ-সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। ভিজবে কলকাতাও। আবহাওয়া দফতর বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

    south bengal weather(222)

    আরও পড়ুন: ‘নেতাজি-শ্যামাপ্রসাদের ভূমিতে লাভ জিহাদ হবে না’, কড়া আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি রয়েছে। আজ উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পাঁচ জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

    Click here to Read More
    Previous Article
    সিলেবাসে এমবাপ্পে, প্রশ্নপত্রে ডেম্বেলে! ফ্রেঞ্চ তারকার হ্যাটট্রিকে উড়ে গেলো হাল্যান্ড হীন নরওয়ে
    Next Article
    ছিটকে গেলো উরুগুয়ে, স্পেনের পাশাপাশি নক-আউটে ৫ লক্ষর দেশ কেপ ভার্দে! এবার প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment