Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছিটকে গেলো উরুগুয়ে, স্পেনের পাশাপাশি নক-আউটে ৫ লক্ষর দেশ কেপ ভার্দে! এবার প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ইতিহাস তৈরি করলো কেপ ভার্দে (Cape Verde)। প্রথমবারের জন্য বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে একটিও ম্যাচ না হেরে নকআউট স্টেজে গেলো আফ্রিকার দেশটি। স্পেন (Spain) ও উরুগুয়ের (Uruguay) মতো শক্তিশালী দেশ সমৃদ্ধ গ্রূপে থাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানে অবস্থান করে নক-আউটের টিকিট নিশ্চিত করেন ভোজিনহারা। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ গত বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)।

    চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট স্পেন-কে রুখে দিয়ে চমকে দেয় দ্বীপরাষ্ট্রের দলটি। তারপর উরুগুয়ের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-২ সমতায় শেষ করে ম্যাচটি। আর গ্রূপের শেষ ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দল সৌদি আরবকে রুখে বিশ্বকাপে নিজেদের রূপকথার যাত্রা অব্যাহত রাখলো ব্লু শার্কস-রা।

    অপরদিকে টানা দুই ম্যাচে জয় না পেয়ে স্পেনের বিরুদ্ধে খেলতে নেমেছিল উরুগুয়ে। কিন্তু এদিন অ্যালেক্স বায়ানার একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রূপপর্ব থেকেই বিদায় নেওয়ার লজ্জার নজির গড়ে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    আরও পড়ুন: নক আউটে ব্রাজিল বনাম জাপান! নেইমার কি পুরো ম্যাচ খেলবেন? কার দিকে তাকিয়ে সাম্বা ব্রিগেড?

    অনেকেই মনে করছেন কেপ ভার্দে নক-আউটে পৌঁছনোয় কাজটা সহজ হয়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু স্পেন ও উরুগুয়েকে রুখে দেওয়া দলটির বিরুদ্ধে হেসে-খেলে ম্যাচ জিতবে আর্জেন্টিনা, এমনটা মানতে নারাজ অনেক ফুটবল বিশেষজ্ঞই। আগামী শনিবার ভারতীয় সময় ভোর ৩.৩০ মিনিটে দুই দলের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

    আরও পড়ুন: সিলেবাসে এমবাপ্পে, প্রশ্নপত্রে ডেম্বেলে! ফ্রেঞ্চ তারকার হ্যাটট্রিকে উড়ে গেলো হাল্যান্ড হীন নরওয়ে

    অপরদিকে নিজেদের গ্রূপে চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে পৌঁছল স্পেন। গ্রূপপর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে জয়ী দল মেসিদের গ্রূপ থেকে সরাসরি স্পেনের বিরুদ্ধে খেলবে। প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন করে টানা ২ ম্যাচ জিতেছে লুইস দে লা ফুয়েন্তের ছেলেরা। গোটা গ্রূপপর্বে একটিও গোল হজম না করে রাউন্ড অফ ৩২-এ পৌঁছেছে ইউরো জয়ী দলটি।

     

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টি, শনিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর
    Next Article
    ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত? SIR শুনানি নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment