Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিলেবাসে এমবাপ্পে, প্রশ্নপত্রে ডেম্বেলে! ফ্রেঞ্চ তারকার হ্যাটট্রিকে উড়ে গেলো হাল্যান্ড হীন নরওয়ে

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোল পেলেন না এমবাপ্পে (Kylian Mbappe)। তাও ফ্রান্সের (France) আক্রমণের ঝড়ে উড়ে গেলো এর্লিং ব্রুট হাল্যান্ড হীন নরওয়ে (Norway)। গোটা বিশ্ব অপেক্ষা করছিল এমবাপ্পে বনাম হাল্যান্ড দ্বৈরথ দেখার জন্য। তুই তারকাই চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিয়মিত গোল করে দুর্দান্ত ছন্দে ছিল। কিন্তু নকআউট পর্বের যোগ্যতা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই নিয়মরক্ষার ম্যাচে ম্যান সিটির তারকা স্ট্রাইকারের পাশাপাশি দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার ওডেগার্ডকে ছাড়াই মাঠে নেমেছিল নরওয়ে। দ্বিতীয় সারির ভাইকিংরা এদিন রুখতেই পারলেন না ফ্রান্সের তারকা উইঙ্গার উসমান ডেম্বেলেকে (Usman Dembele)। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হ্যাটট্রিক করে ম্যাচের ললাট লিখন স্পষ্ট করে দেন গতবারের ব্যালন ডি-ওঁর জয়ী ফ্রেঞ্চ তারকা।

    এর আগে ২০১৫ সালে দেশের জার্সিতে অভিষেক ঘটানো ডেম্বেলে ফ্রান্সের জার্সি গায়ে মাত্র ৩ গোল করেছিলেন! তার মধ্যে দুটি গোল ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আরেক গোল এসেছিল এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। ইউরো আর বিশ্বকাপের আসরে কোনও গোলই ছিল না তার!

    কিন্তু মাত্র দুই ম্যাচে পরিস্থিতি বদলে দিলেন তিনি। গত ম্যাচে ইরাকের বিরুদ্ধে একটি গোল করেছিলেন। এরপর আজ প্রথমার্ধের ৭, ২০ ও ৩২ মিনিটে গোল করে নিজের দেশের জার্সিতে প্রথম হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন তিনি। মেসি এবং জোনাথন ডেভিডের পর এই বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এটি। ম্যাচ শেষের বাঁশী বাজার ঠিক আগে গোল করেন ডিজেয়ার ডিউ। ৪-০ ফলে জিতে গ্রূপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে পৌঁছল ফ্রান্স। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে যে কোনো একটি গ্রূপের তৃতীয় স্থানে থাকা দল। পারিবারিক সমস্যার কারণে কোচ দিদিয়ের দেশঁ না থাকলেও জয় পেতে অসুবিধা হয়নি গতবারের ফাইনালিস্টদের।

    আরও পড়ুন: বিশ্বকাপে পরের ম্যাচে একাধিক রেকর্ড ভাঙতে পারেন মেসি ও রোনাল্ডো! কার সামনে কোন মাইলফলক?

    এদিন গোল না পেলেও দুর্দান্ত ফুটবল খেলেছেন এমবাপ্পে। ডেম্বেলের দুটি গোল এসেছে তার বাড়ানো নিখুঁত পাস থেকেই। ম্যাচের মাত্র ২২ সেকেন্ডে রিয়াল মাদ্রিদ তারকার শট পোস্টে লেগে না ফিরলে মেসিকে ধরে ফেলতেন। তার পাশাপাশি দুর্দান্ত ফুটবল খেলেন মাইকেল ওলিসেও। ফ্রান্সের এই আক্রমণভাগ বিশ্বের যে কোনও ডিফেন্সের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। কিন্তু এদিন ম্যাচের ২১ মিনিটে নরওয়ের এসগার্ডের গোল প্রমাণ করে দেয় যে ফ্রান্সের ডিফেন্স পুরোপুরি নিশ্ছিদ্র নয়। ম্যাচের ৫০ মিনিটে নরওয়ের স্ট্রাইকার জর্গেন লার্সেন পেনাল্টি মিস না করলে ম্যাচের গতি বদলেও যেতে পারতো।

    আরও পড়ুন: নক আউটে ব্রাজিল বনাম জাপান! নেইমার কি পুরো ম্যাচ খেলবেন? কার দিকে তাকিয়ে সাম্বা ব্রিগেড?

    গ্রূপের অপর ম্যাচে ইরাককে ৫-০ ফলে উড়িয়ে তৃতীয় স্থানে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সেনেগাল। তবে তারা সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে থেকে পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা তা জানার জন্য তাদের অপেক্ষা করতে হবে রবিবার অবধি। দ্বিতীয় স্থানে গ্রূপপর্বের অভিযান শেষ করা নরওয়ের প্রথম নক-আউট ম্যাচের প্রতিপক্ষ আফ্রিকার আইভরি কোস্ট।

     

    Click here to Read More
    Previous Article
    থাকলেই হবে না ফুটপাত ফাঁকা রাখাটাও জরুরি, পুরসদস্যের সাথে বিশেষ বৈঠক খড়গপুর আইআইটির
    Next Article
    দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টি, শনিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment