Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড় বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগ? আজকের আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কয়েক দিনের ঝড়বৃষ্টির পর আবারও গরম ও অস্বস্তি বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এর মাঝেই নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিন এমন পরিস্থিতি বজায় থাকতে পারে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    আজ কলকাতাতেও (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মাঝে মধ্যে দমকা হাওয়া ও মেঘলা আবহাওয়ার কারণে কিছুটা স্বস্তি মিললেও গরম ও ভ্যাপসা অস্বস্তি পুরোপুরি কমবে না বলেই মনে করা হচ্ছে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    south bengal weather(232)

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৪ মে, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেও স্পষ্ট করেছে হাওয়া অফিস (South Bengal Weather)।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৪ মে, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির
    Next Article
    SSC-র ‘অযোগ্য’দের বেতন ফেরত দিতে হবে, DM-দের কড়া নির্দেশ নতুন সরকারের

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment