Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SSC-র ‘অযোগ্য’দের বেতন ফেরত দিতে হবে, DM-দের কড়া নির্দেশ নতুন সরকারের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলাকে ঘিরে ফের তৎপরতা বাড়াল রাজ্যের নতুন সরকার। আদালতের নির্দেশ মেনে যাঁদের ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের কাছ থেকে বেতন ফেরতের প্রক্রিয়া দ্রুত শুরু করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই এবার জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন। ইতিমধ্যেই সেই নির্দেশ বিভিন্ন জেলায় পৌঁছতেও শুরু করেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

    এসএসসি বেতন ফেরত মামলা (SSC Scam)

    ক্ষমতায় আসার পর থেকেই এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে নতুন সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতেই এবার দ্রুত পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে প্রশাসন। সেই অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাওয়া ‘অযোগ্য’ শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাছ থেকে বেতন ফেরতের বিষয়টি নিয়ে জেলাগুলিকে সক্রিয় হতে বলা হয়েছে।

    সূত্রের খবর, সম্প্রতি বিকাশ ভবন থেকে সমস্ত জেলা শাসকের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট দ্রুত জমা দিতে হবে। জেলা শাসকদের মাধ্যমে সেই নির্দেশ ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকদের কাছেও পৌঁছে গিয়েছে।

    ২০১৬ সালের এসএসসি নিয়োগে বড়সড় অনিয়মের (SSC Scam) অভিযোগ ওঠার পর সিবিআই তদন্তে ১,৮০৬ জন শিক্ষক এবং ৩,৫১২ জন অশিক্ষক কর্মীকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়। পরে স্কুল সার্ভিস কমিশনও সেই তালিকা যাচাই করে নিজেদের সরকারি পোর্টালে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করে।

    এই মামলায় আগেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল। অভিযোগ ছিল, আগের সরকার আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে তেমন সক্রিয় পদক্ষেপ নেয়নি। তবে নতুন প্রশাসন সেই অবস্থান থেকে সরে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার দিকেই জোর দিচ্ছে বলে প্রশাসনিক মহলের দাবি। জানা গিয়েছে, জেলা স্কুল পরিদর্শকরাও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। অনেক ক্ষেত্রে সরকারি অফিসিয়াল গ্রুপ ও প্রশাসনিক মাধ্যমেই এই নির্দেশ পাঠানো হয়েছে।

    SSC Recruitment Scam Petitioners themselves found tainted in new SSC list

    আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে হঠাৎ মোড়, শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

    প্রশাসনের একাংশের মতে, ভবিষ্যতে আদালতের কড়া অবস্থান বা আইনি জটিলতা এড়াতেই এবার দ্রুত রিপোর্ট ও পদক্ষেপ চাওয়া হচ্ছে। ফলে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ‘অযোগ্য’দের বেতন ফেরতের প্রক্রিয়া আগামী দিনে আরও দ্রুত এগোতে পারে।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড় বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগ? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়াল নতুন সরকার, কতদিন পর্যন্ত থাকবে ছুটি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment