Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তড়িঘড়ি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে অসময়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather), উত্তরবঙ্গেরও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণের অন্তত ন’টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। চার জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    ফাল্গুন মাসের বৃষ্টির হাত ধরে ফের শীতের কামব্যাক হবে? অনেকেরই মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর বলছে, এ যাত্রায় আর তেমন সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা আরও চড়বে জেলায় জেলায়। এদিকে সঙ্গে চলবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

    সোমবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সাথে বইবে ঝোড়ো হাওয়া।

    বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে অবশ্য আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো থাকবে আবহাওয়া।

    আরও পড়ুন: ডকুমেন্ট সাইজ ঠিক না থাকলেই বাতিল! জানুন যুবসাথীতে নথি আপলোডের সঠিক পদ্ধতি

    south bengal weather(211)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। সোমবার ও মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না উত্তরে।

    Click here to Read More
    Previous Article
    মার্চে আসছে ‘ব্লাড মুন’! পশ্চিমবঙ্গ থেকে কি দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? Grahan
    Next Article
    Humayun Kabir: 'মুকুল রায়ের জন্যই মমতা মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন' বিস্ফোরক হুমায়ুন কবির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment