Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA নয়, রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য আরও বড় ‘সুখবর’ দিল রাজ্য সরকার

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: উৎসবের মরশুমে রাত জেগে ডিউটি করে যাওয়া পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য ‘উপহার’ রাজ্যের। এই সরকারি কর্মীদের (Government Employees) মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি ‘উপহার’ দিল নবান্ন (Nabanna)। গত বছর দুর্গাপুজো বা অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে যেসকল পুলিশ কর্মী ও হোমগার্ডরা (Police, Home Guards) সাধারণ মানুষকে সুরক্ষা দিতে, নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে ছিলেন বা টানা ডিউটি করেছেন তাদের জন্য অতিরিক্ত ১০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে রাজ্য তরফে।

    পুলিশ, হোমগার্ডদের ‘উপহার’ | Government Employees

    সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এই বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা) পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপুজোর ছুটি এবং অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলিতে যে সমস্ত পুলিশ কর্মী বা হোমগার্ড ভলান্টিয়াররা কমপক্ষে ৭ দিনের বেশি সময় ধরে নিজেদের কাজ করেছেন, তাঁরা এই ছুটি পাবেন।

    সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কর্মীদের ছুটির ক্ষেত্রে মোট ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি এবং বাকি ২ দিনের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করা হবে। এই ছুটি নেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে নবান্ন। জানানো হয়েছে, এই অতিরিক্ত ১০ দিনের ছুটি চলতি বছর ৩১ ডিসেম্বর বা তার আগেই নিতে হবে।

    Nabanna

    আরও পড়ুন: ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভিআইপি টিকিট বিক্রি? অভিযোগ দায়ের ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে

    নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এই ছুটি সাধারণ নৈমিত্তিক ছুটি ছাড়া অন্য কোনও ধরনের বড় ছুটি কিংবা স্থানীয় গেজেটেড ছুটির দিনগুলির সঙ্গে একসাথে নিতে পারবেন না যোগ্য কর্মীরা। নির্দেশিকা অনুযায়ী রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরাই এই ‘উপহার’ পাবেন। নবান্নের এই সিদ্ধান্তে খুশিতে ভাসছেন সংশ্লিষ্ট কর্মীরা।

    Click here to Read More
    Previous Article
    আদৌ আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? চেক করুন বাড়িতে বসেই
    Next Article
    একের পর এক রেল প্রকল্পে সবুজ সংকেত, বিশেষ টাস্ক ফোর্স গড়ে চমক রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment