Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আদৌ আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? চেক করুন বাড়িতে বসেই

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এসেছে ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) বা অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতিশ্রুতি মতো বিজেপি সরকারের এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা করে ঢুকতে শুরু হয়ে গিয়েছে। রবিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, ইতিমধ্যেই ৫০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কিন্তু অনেকেই এখনও কোনো টাকাই পাননি। কেন টাকা ঢুকছে না তা নিয়ে দুশ্চিন্তায় ‘অন্নপূর্ণারা’।

    কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? Annapurna Yojana

    যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাঁদের কী হবে? নতুন আবেদনকারীদের আরও প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার ঠিক কত দিন পর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? জানিয়ে রাখি, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের। আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা পোর্টাল বা অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে নিজেদের আবেদনের স্টেটাস ট্র্যাক করতে পারবেন।

    পোর্টালে গিয়ে যদি আবেদন ‘Approved’ দেখায় অথচ অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢোকে, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং বা NPCI ম্যাপিংয়ে ত্রুটি রয়েছে এমনটা হতে পারে। এক্ষেত্রে নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় ই-কেওয়াইসি (e-KYC) যত দ্রুত সম্ভব করে নিতে হবে। আপনার আবেদন সফল হয়েছে কিনা তা কী করে বুঝবেন?

    প্রথমে https://socialregistry.wb.gov.in// ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ বলে একটি অপশন পাবেন। পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন। Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে।

    আরও পড়ুন: রাতের বুলডোজার অ্যাকশনের জেরে আইনি লড়াই, হাই কোর্টে গেলেন যাদবপুরের ব্যবসায়ীরা

    এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাশাপাশি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে আবেদনকারীকে স্থানীয় ব্লক অফিস বা পুরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখিয়ে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে।

    Before Annapurna Yojana, check where Aadhaar is linked

    আরও পড়ুন: ‘বিপদে থেকে দেখিয়ে দেব আমার রক্তে বেইমানি নেই’, তৃণমূলের দুঃসময়ে আবেগঘন কুনাল ঘোষ

    যদি Approved দেখায় তার মানে আপনার আবেদনটির সমস্ত রকম ভেরিফিকেশন কমপ্লিট। যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বা সরাসরি টাকা পাঠানোর জন্য প্রস্তুত। যদি Rejected দেখায় তাহলে আবেদন বা নথিপত্রে ভুল থাকার কারণে আবেদনটি বাতিল করা হয়েছে। যদি Pending দেখায় তার অর্থ, আবেদনটি সফলভাবে নথিভুক্ত হয়েছে যা প্রাথমিক স্তরে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। এবং Under Verification এর অর্থ এখনও আপনার আবেদন ও সমস্ত নথিপত্র এবং তথ্যের সত্যতা যাচাই চলছে।

    Click here to Read More
    Previous Article
    ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভিআইপি টিকিট বিক্রি? অভিযোগ দায়ের ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে
    Next Article
    DA নয়, রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য আরও বড় ‘সুখবর’ দিল রাজ্য সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment