Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চরম সিদ্ধান্ত, ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তিন বোনের, সুইসাইড নোটে লেখা, বাবা আমরা…

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: অনলাইন গেম এর আসক্তিতেই কেড়ে নিল তিনটে জীবন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Uttar Pradesh)। অনলাইন গেম খেলার ব্যাপারে মা বাবার বারন মেনে নিতে না পেরে দশ তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিন বোন। তিন বোনের বয়স- ১২,১৪,১৬। এই ঘটনায় যথারীতি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি আত্মহত্যা করার আগে তিন বোন একটি দীর্ঘ সুইসাইড নোট লিখে গিয়েছে।

    ৩ বোনের ১০ তলা থেকে ঝাঁপ উত্তরপ্রদেশে ঘটল ভয়ঙ্কর ঘটনা (Uttar Pradesh)

    উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটি আট পাতার লেখা সেই নোট উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করার আগে ওই চিঠি লেখা হয়েছিল। এছাড়াও এই বিষয়ে উদ্ধার হওয়া আট পাতার নোটে লেখা রয়েছে -“সরি, মাম্মি-পাপা”। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তিন বোনই সম্প্রতি একটি অনলাইন গেমে প্রবলভাবে আসক্ত হয়ে পড়েছিল। ‘কোরিয়ান লাভার’ নামের ওই গেমিং প্ল্যাটফর্মে তারা এতটাই ডুবে গিয়েছিল যে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

     Uttar Pradesh 3 sisters jump from the 10th floor

    আরও পড়ুন: চলছে মাধ্যমিক পরীক্ষা, এদিকে স্কুলের কাছাকাছি খোলা জেরক্সের দোকান! এবার কড়া ‘ডোজ’ পর্ষদের

    সূত্রের খবর, নাবালিকা কোন এক কোরিয়ান গেম এর প্রতি আসক্ত হয়ে পড়েছিল। যেটি মূলত ছিল টাস্ক বেসড‌। সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে হতো। তবে জানা যায় ওই গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে একে অন্যকে বিভিন্ন কোরিয়ান নামে ডাকতো শুরু করেছিল।

    তবে সুইসাইড নোট থেকে এই আসক্তি আরও স্পষ্ট হয়েছে,”আমরা কোরিয়া ছাড়তে পারব না। কোরিয়াই আমাদের জীবন। তুমি আমাদের এর থেকে আলাদা করতে পারবে না। আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি।”

    এ ঘটনার পর মৃত তিন নাবালিকার বাবা চেতন কুমার জানান,“করোনার সময় থেকে তিন বোন মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। টার্গেট গেম খেলত।” তবে তিনি জানান, তাঁর তিন মেয়ে কেন এমন করল, তা তিনি জানেন না। এছাড়াও এই বিষয়ে পুলিশ জানিয়েছে, রাত ২টার পর তারা ঘটনার খবর পায়। তীব্র আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে এই ঘটনাটি দেখতে পায়। তারপর তারা পুলিশে খবর দেয়। ইতিমধ্যে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ (Uttar Pradesh)।

    Click here to Read More
    Next Article
    কৃষকদের জন্য বড় খবর! প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা কবে ঢুকবে ব্যাঙ্কে, জেনে নিন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment