Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘চিন্তা নেই…’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর, মহিলাদের জন্য স্বস্তির খবর

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল আপ নিয়ে বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন বহু উপভোক্তা। ১২ পাতার ফর্ম কেন, ব্যক্তিগত তথ্যই বা কেন দিতে হবে? এমন প্রশ্নও তুলছেন অনেকে। এই আবহে উপভোক্তাদের বিভ্রান্তি দূর করে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট বলেন, “চিন্তা নেই। সব বৈধ উপভোক্তাই টাকা পাবেন”।

    অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী

    সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছে। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আগেই অফলাইনে কাজ শুরু করেছিলাম, আজ থেকে অনলাইনেও শুরু হল। জেলায় জেলায় গিয়ে ২০ জন আধিকারিক এই কাজ নজরদারি করছেন। আগামী বুধবার বড় সংখ্যায় প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করব বলে আমরা আশা করছি”।

    একইসঙ্গে অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি কেন হচ্ছে সেই ব্যাখ্যাও দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর জালিয়াতি হয়েছে। পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এমন ২২টি ঘটনা সামনে এসেছে। এই সংখ্যা আরও বাড়বে। এসব আটকানোর জন্যই এত কড়াকড়ি করা হচ্ছে”।

    আরও পড়ুনঃ ‘তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে জানা ছিল’! ঋতব্রত বহিষ্কার হতেই আক্রমণ শতরূপের

    তবে কড়াকড়ি হলেও বৈধ উপভোক্তারা অন্নপূর্ণা যোজনা পাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর উদ্দেশে সহযোগিতার আবেদনও জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গিয়েও টিপে দেখেন। আর এখানে বার্ষিক ৩৬ হাজার টাকা দেবে সরকার। যাচাই করবে না!”

    প্রসঙ্গত, ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদনের কাজ শুরু হয়েছে। আজ থেকে টানা তিন মাস এই কাজ চলবে বলে জানিয়েছে সরকার।

    Annapurna Yojana(2)

    তবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ১২ পাতার ফর্ম দেখে অনেক উপভোক্তাই চমকে উঠেছিলেন। অনেকের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছিল। আজ সকলকে আশ্বস্ত করে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকল উচিত প্রাপক টাকা পাবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    কিছু মহিলাদের কাছে বাসে ৫০-১০০ টাকা টিকিট কাটাও কষ্টের তাই এই ব্যবস্থা : অগ্নিমিত্রা পাল
    Next Article
    অপেক্ষার অবসান! ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? বিবেকানন্দকে স্মরণ করে জানাল সংস্থা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment