Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অপেক্ষার অবসান! ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? বিবেকানন্দকে স্মরণ করে জানাল সংস্থা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে চলেছে আগামী ১১ জুন থেকে। অর্থাৎ, ফুটবলের এই মহাযুদ্ধ শুরু হতে আর বেশি বাকি নেই। যদিও, গত ৩১ মে পর্যন্ত ভারতে এই মেগা ইভেন্টের সম্প্রচারের বিষয়টি রীতিমতো অনিশ্চিত ছিল। তবে, সোমবার ভারতে ফুটবল বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ব্রডকাস্টার পাওয়া গেছে। একটি নতুন স্পোর্টস চ্যানেল ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি সম্প্রচার করবে। মূলত, ZEE এন্টারটেইনমেন্ট, ইউনাইট৮ স্পোর্টস চ্যানেলে এই ম্যাচগুলি সম্প্রচারের রাইটস কিনেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে স্বামী বিবেকানন্দের বাণীর উদ্ধৃতি করেছে ZEE।

    ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)?

    জানিয়ে রাখি যে, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড তথা ZEEL ফিফা বিশ্বকাপের সরাইটস কিনে নিয়েছে। এমতাবস্থায়, সদ্য লঞ্চ হওয়া ইউনাইট৮ স্পোর্টস টিভি চ্যানেল ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি সম্প্রচার করবে। ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং Zee5-এ উপলব্ধ হবে। আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ সম্পন্ন হতে চলেছে।

    এদিকে, ZEE আরও জানিয়েছে যে, তারা ভারতীয় বাজারে শুধু ২০২৬-এর ফিফা বিশ্বকাপই নয়, বরং ২০৩০-এর ফিফা বিশ্বকাপ, ২০২৭-এর ফিফা মহিলা বিশ্বকাপ এবং ২০৩৪ সাল পর্যন্ত ফিফার অন্যান্য প্রধান ইভেন্টগুলিও সম্প্রচার করবে। এর মধ্যে ডকু-সিরিজ কন্টেন্টও অন্তর্ভুক্ত রয়েছে। ফিফা বিশ্বকাপ (পুরুষ ও মহিলা) ছাড়াও ZEE-এর নতুন স্পোর্টস চ্যানেলগুলিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ, ফুটসাল বিশ্বকাপ, মহিলা ফুটসাল বিশ্বকাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপও দেখানো হবে।

    আরও পড়ুন: মে মাসে GST সংগ্রহে বৃদ্ধি! সরকারের কোষাগারে এল ১.৯৪ লক্ষ কোটি টাকা

    এই প্রসঙ্গে ZEEL-এর CEO পুনিত গোয়েঙ্কা জানিয়েছেন, ‘বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া আয়োজনটি ভারতীয় দর্শকদের কাছে নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। ফুটবল বিভিন্ন অঞ্চল ও ডেমোগ্রাফিকস জুড়ে বিস্তৃত, এবং এর মিডিয়া রাইটস অধিগ্রহণ ও একটি বিশেষ স্পোটস চ্যানেল চালু করার ক্ষেত্রে বিনিয়োগ এর দীর্ঘমেয়াদী সম্ভাবনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকেই প্রতিফলিত করে।’

    আরও পড়ুন: ফের পেলেন গাড়ি! IPL-এ পুরস্কার জেতার ক্ষেত্রেও রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

    উল্লেখ্য যে, জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলা ফুটবল বিশ্বকাপের জন্য ফিফা ভারতে কোনও ব্রডকাস্টার খুঁজে পাচ্ছিল না। কারণ, এবারের বিশ্বকাপে ম্যাচগুলি গভীর রাতে হওয়ায় এটি একটি বড় সমস্যা হিসাবে বিবেচিত হয়। এই কারণেই জিওহটস্টার এবং সনি স্পোর্টসের মতো বড় সংস্থাগুলি মিডিয়া সরাইটস কেনার সিদ্ধান্ত থেকে সরে আসে। এদিকে, ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফার ১০০ মিলিয়ন ডলারের বিশাল দাবিও এই আলোচনাকে আরও কঠিন করে তুলেছিল। তবে, ফিফা পরে সেই দাবি ৬০ মিলিয়ন ডলার করে। যদিও, রিপোর্ট অনুযায়ী তারা মাত্র ২০ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে, শেষপর্যন্ত ZEE-র মাধ্যমে এবার ভারতের ফুটবল অনুরাগীরা ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।

    Click here to Read More
    Previous Article
    ‘চিন্তা নেই…’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর, মহিলাদের জন্য স্বস্তির খবর
    Next Article
    প্রস্তুত ভারতের নতুন ‘আকাশ যোদ্ধা’! Divyastra Mk-1 প্রমাণ করল তার মারণ ক্ষমতা, দেখুন ভিডিও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment