Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছিল তোলাবাজি-সহ একাধিক অভিযোগ! সব মামলাতেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সব মামলা থেকে জামিন পেলেন রাজ্যে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। মঙ্গলবার নিউ আলিপুর থানায় মামলায় জামিন হয় তার। প্রসঙ্গত নিউ আলিপুরের এই মামলাতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ করেছিলেন এক রূপটান শিল্পী। তবে পরে সেই মহিলা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি তিনি।

    স্বরূপ বিশ্বাসের বড় স্বস্তি সব মামলায় জামিন (Swarup Biswas)

    যদিও টলিউডের এতদিন শুটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টেকনিশিয়ান ফেডারেশন। আর এই সংগঠনের সভাপতি পদে ছিলেন অরূপ বিশ্বাসের ভাই , স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তবে রাজ্যে ক্ষমতা পালাবদলের পর দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রশাসনের কড়া বার্তার মাধ্যমে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস।

    Swarup Biswas breathes a sigh of relief after securing bail in all cases

    আরও পড়ুন: হু হু করে কমল গ্যাসের দাম! কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের নতুন প্রাইজ কত ?

    তার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ উঠেছিল। তবে রিজেন্ট পার্ক থানায় মামলার আগেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি এবার নিউ আলিপুর থানার মামলাতে ও জামিন পেলেন অরূপ বিশ্বাসের ভাই।

    যদিও শরৎ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানা ও রিজেন্ট পার্ক থানায় মোট পাঁচটি মামলা দায়ের হয়। পাশাপাশি নিউ আলিপুর থানায় আর্থিক প্রতারণা সহ অস্ত্র আইনের মামলায় জেল হেফাজত হয় স্বরূপ বিশ্বাসের। প্রসঙ্গত, শরৎ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় তিনটি আর্থিক দুর্নীতি মামলা দায়ের করা হয়।

    পরে একটি মামলায় জেল হেফাজত হয় তার। পাশাপাশি আর একটি মামলায় পুলিশি হেফাজতে ছিলেন স্বরূপ বিশ্বাস। কিন্তু বিচারক ৩০ জুন ওই আবেদনের মামলার শুনানি হবে বলে জানিয়েছিলেন। অর্থাৎ রিজেন্ট পার্ক থানা তৃতীয় মামলায় স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান পুলিশ।

    Click here to Read More
    Previous Article
    একসঙ্গে হাজার হাজার চাকরি! নিয়োগে বড় সিদ্ধান্ত রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment