Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘চারিদিক থেকে সরকারকে চেপে ধরার চেষ্টা’, বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মোড়, শুনানি কবে?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম জয় মেলার পরও ডিএ অধরা! বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার চূড়ান্ত রায়দান করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) বকেয়ার ১০০ শতাংশই মেটাতে হবে। ডিএ–র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকিটা কীভাবে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী ৬ই মার্চের মধ্যে। তবে এরই মধ্যে ডিএ নিয়ে আইনি নোটিসের উত্তর না মেলায় ফের একবার সুপ্রিম কোর্টে গিয়েছেন সরকারি কর্মীরা।

    ডিএ ইস্যুতে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা | Dearness Allowance

    আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা। আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে।

    বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমরা আদালত অবমাননার মামলা করেছি। এই মামলা হয়তো তাড়াতাড়ি উঠবে এবং আইনি দিক থেকে যেভাবে চেপে ধরা সেই চেপে ধরার কাজ হবে। ‘

    আরও পড়ুন: কারেকশনের সুযোগ আছে কি? যুবসাথী আবেদন বাতিল হওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য

    তিনি আরও বলেন, ‘আগামীদিনে বৃহত্তর কর্মচারী ঐক্য এই দাবিতে পথে নামবে। সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। অর্থাৎ চারিদিক থেকে রাজ্য সরকারকে আমরা চেপে ধরার চেষ্টা করছি।’ নতুন করে মামলা দায়ের করার বিষয়ে তিনি বলেছিলেন, “শীর্ষ আদালতের প্রতি সম্মান দেখানোর কোনও মানসিকতা নেই রাজ্য সরকারের।”

    Dearness Allowance

    আরও পড়ুন: শনিবার বাজারে হলুদ ধাতুর দর হু হু করে কমছে! আজ সোনা-রুপো কিনলে কত খরচ হবে জানেন?

    সরকারের বিরুদ্ধে বলেন, “এমন একটা সরকারকে নির্বাচিত করা হয়েছে, যাদের এই দেশের সংবিধানের প্রতিও ন্যুনতম সম্মানবোধ নেই। প্রশাসনিক তৎপরতা নেই। তাই আমরা বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছি। না জেনে করেছেন এমনটাও নয়।” নয়া মামলার শুনানির দিনক্ষণ এখনও সামনে আসেনি। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    রবিবারে জোড়া টক্কর! দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশেরও মুখোমুখি হবে টিম ইন্ডিয়া
    Next Article
    একদিকে AI সম্মেলনে ভারত যখন বিশ্বকে দিশা দেখাচ্ছে সেখানে কংগ্রেসের অর্ধনগ্ন বিক্ষোভে তীব্র বিতর্ক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment