Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘চাইলেই PoK ছিনিয়ে নিতে পারে ভারত’, নিজের দেশের সেনাকেই ভরসা নেই পাক যুবতীর, ভাইরাল ভিডিও

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতকে জব্দ করতে ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের। ভারতের মতো বিশাল দেশের সঙ্গে যুদ্ধে জড়ালে মাটিতে মিশে যাতে পারে পাকিস্তান (Pakistan)। এই বক্তব্য অন্য কোনও দেশের নয় খোদ পাকিস্তানের মাটিতে দাঁটিয়েই এক পাকিস্তানি তরুণীরই বক্তব্য। তিনি সরাসরি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের কী অবস্থান হতে পারে বা ভারত কী করতে পারে সেই হুঁশিয়ারিও দেন।

    পাকিস্তানের (Pakistan) সেনাদেরকে ট্রোল খোদ পাকিস্তানেরই তরুণীর

    কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট), যেখানে পাকিস্তানি ওই তরুণীকে বলতে শোনা যায় যে, “ আমাদের কাছে থাকা কাশ্মীরের যে ছোটো অংশটি রয়েছে, ভারত চাইলেই সেটাও পাকিস্তানের থেকে ছিনিয়ে নিতে পারে। পাক সেনার মধ্যে এখন আর শক্তিও নেই যে তাঁরা ভারতের সঙ্গে লড়তে পারবে। কারণ এখন সম্পূর্ণভাবে তাঁরা রাজনীতিতেই মনোনিবেশ করেছেন। ভারতের সঙ্গে যুদ্ধে নামলে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে যাবে।”

    আরও পড়ুন: ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…

    এর সঙ্গে তিনি পাকিস্তানি সেনার আসল দায়িত্ব ঠিক করে পালন করার পরামর্শও দিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁদের আসল কাজ দেশকে রক্ষা করা তাই রাজনীতি থেকে বেরিয়ে এসে তাঁদের সেটাই করা উচিত। নিজেদের যে আসল ক্ষেত্র সেখানেই তাঁদের থাকা উচিত রাজনীতিতে তাঁদের ঢোকার কী দরকার আছে!

    শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় খেলার মাঠেও যে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত T20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল। সেখানেও ভীষণ বাজেভাবেই মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানি দল। সেই নিয়েও তিনি ট্রোল করতে ছাড়েননি।

    Pakistani girl trolls Pakistan soldiers by comparing with India.

    আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়া বারো! দোলের আগেই আবার বাড়বে DA, এবার কত শতাংশ?

    পাকিস্তানি ওই তরুণীর প্রকাশ্যে সেই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দুই দেশের প্রতিক্রিয়াই চোখে পড়ে। কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের হাসির প্রতিক্রিয়ায়। একজন সেখানে লেখেন, “সত্য সর্বদাই তেতো হয়। পাকিস্তানের বাস্তব চিত্রটা সেখানকার লোকেরাই তুলে ধরছেন”।

    Click here to Read More
    Previous Article
    আগের নিয়মে আবেদন করলে হবে বাতিল! যুব সাথী প্রকল্পের নতুন ওয়েবসাইটে আবেদনের খুঁটিনাটি
    Next Article
    বকেয়া DA ইস্যুতে মুখ্যমন্ত্রীর উপর চাপ! এবার ‘আল্টিমেটাম’ সরকারি কর্মীদের, ২৬ এ…

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment