Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বোর্ড অফ পিস’-এর প্রথম বৈঠকে উপস্থিত ভারত, সেখানেও ভারত-পাক সংঘাতের কৃতিত্ব দাবি ট্রাম্পের

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘বোর্ড অফ পিস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হল ওয়াশিংটনে। বৈঠক শেষে ট্রাম্প জানান, বোর্ডের ন’টি সদস্যরাষ্ট্র— কাজ়াখস্তান, আজ়ারবাইজান, সংযুক্ত আরব আমিরশাহি, মরক্কো, বাহরিন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত— বিধ্বস্ত প্যালেস্টাইনি অঞ্চলের পুনর্গঠনে মোট ৭০০ কোটি ডলার অর্থসাহায্য দেওয়ার ঘোষণা করেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৩ হাজার কোটির বেশি।

    বোর্ড অফ পিস’- এ ভারত-পাক সংঘাতের কৃতিত্ব দাবি ট্রাম্পের (Donald Trump)

    বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্র মিলিয়ে মোট ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ভারতের প্রতিনিধি ছিলেন আমেরিকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এনসি খাম্পা। বৈঠকে ট্রাম্প আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, গাজ়ার পুনর্গঠনে বহু দেশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাঁর দাবি, এই বৈঠক বৃহৎ আন্তর্জাতিক পদক্ষেপের সূচনা হিসেবে বিবেচিত হবে।

    আরও পড়ুন: তারেক রহমান ক্ষমতায়! বরফ গলছে দিল্লি-ঢাকা সম্পর্কে, কবে থেকে ভিসা সার্ভিস চালু করেছে ভারত?

    বৈঠকের পর ট্রাম্প আবারও ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে নিজের ভূমিকার দাবি করেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ নাকি তাঁর কাছে মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, উচ্চ শুল্ক আরোপের হুমকির ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদ সংঘাত থেকে সরে আসে। পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতিতে ১১টি সামরিক বিমান ধ্বংসের কথাও তিনি উল্লেখ করেন, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি।

    ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সংঘাতের জেরে গাজ়া কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে পুনর্গঠন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে গত ২৩ জানুয়ারি ট্রাম্পের উদ্যোগেই ‘বোর্ড অফ পিস’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যুক্তরাষ্ট্র ভারত-সহ প্রায় ৬০টি দেশকে এই শান্তিগোষ্ঠীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও এখনও সব দেশ সাড়া দেয়নি।

    Donald Trump claims credit for India-Pak conflict at 'Board of Peace'

    আরও পড়ুন রমজানের চাঁদার আড়ালে জঙ্গিদের অর্থসাহায্য? ভূস্বর্গে অভিযান শুরু যৌথ বাহিনীর

    বোর্ডে সদস্য হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভ্লাদিমির পুতিন-কে আমন্ত্রণ জানানো নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি হয়েছে, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে প্যালেস্টাইনকে বোর্ডে আমন্ত্রণ না জানানো নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিতর্কের মধ্যেই ট্রাম্পের দাবি, গাজ়ার পুনর্গঠনে আন্তর্জাতিক ঐক্যের নতুন অধ্যায় শুরু হল।

    Click here to Read More
    Previous Article
    রমজানের প্রথম দিনেই পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহুতলের অংশ ধসে মৃত অন্তত ১৬, আহত বহু
    Next Article
    ২০১৮-তেই জারি হয়েছিল নিষেধ! তাও মাছ-মাংস কাটা ইস্যুতে বিহারের নির্দেশে আপত্তি তৃণমূলের? পুরোনো বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment