Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হবে না! ভারতীয় শিবির থেকে সরাসরি করা হলো ঘোষণা, স্তম্ভিত ভক্তরা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হারের পর অনেকেই আশা করেছিলেন ভারতীয় দলে (Indian Cricket Team) বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সুযোগ পাওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাকে ফের দলের বাইরে রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রমাণ করেছে যে তারা তাদের নির্দিষ্ট গেমপ্ল্যান থেকে এখনই সরছে না।

    আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ফলে লজ্জার হার স্বীকার করতে হয়েছে ভারতকে। বৈভবকে সুযোগ না দিয়ে বিশ্বকাপ জয়ী ওপেনিং জুটির ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিনা কারণে বিশ্বকাপজয়ী ওপেনিং জুটিকে ভেঙে নতুন কোনও পরীক্ষা নিরীক্ষা করতে চাননি গৌতম গম্ভীররা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ ক্রিকেট ভক্তরা।

    অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে এখন থেকে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া শুরু করলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন। গৌতম গম্ভীরের কোচিং টিম বরাবর তারুণ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে। তাই তাদের যুক্তি অনুযায়ীই দলে সুযোগ পাওয়া উচিত ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের।

    আরও পড়ুন: কার জন্য ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে সুযোগ দিচ্ছেন না গম্ভীর? জবাব দিলেন প্রাক্তন ভারতীয় তারকা

    কিন্তু ভারতের বোলিং কোচ মর্কেল সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে এখনই বৈভবকে সুযোগ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তিনি সরাসরি বলেছেন, “বৈভবের জন্য আমরা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা কিংবা বিশ্বকাপের সেরা ক্রিকেটার সঞ্জু স্যামসনকে বাদ দিতে পারি না। আমাদের ক্রিকেটারদের পাশে দাঁড়ানো প্রয়োজন।”

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    প্রসঙ্গত, গত আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অরেঞ্জ ক্যাপ জেতার সম্মান অর্জন করেছেন বৈভব। একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্রিস গেইলের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন তিনি। তারপর জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক দেখার অপেক্ষায় ছিলেন।  কিন্তু ভারতীয় বোলিং কোচের এই বক্তব্য থেকে পরিষ্কার যে এখনো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বৈভবকে।

     

    Click here to Read More
    Previous Article
    ৩১ জুলাই অবধি সময়! মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুরু হয়ে গেল নির্মীয়মাণ বহুতলের অডিট
    Next Article
    ট্রাম্পের কোষাগারে ভারতের ১০ মিলিয়ন ডলার! সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment