Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩১ জুলাই অবধি সময়! মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুরু হয়ে গেল নির্মীয়মাণ বহুতলের অডিট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি তারাতলায় ঘটা এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা সহ গোটা রাজ্য। একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জনের বেশি মানুষ। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্দেশ দিয়েছিলেন, কলকাতা সহ রাজ্য জুড়ে সব নির্মীয়মাণ বহুতলের (Under Construction Building) অডিট করতে হবে। সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ।

    নির্মীয়মাণ বহুতলের অডিট শুরু | (Under Construction Building)

    কলকাতা পুরনিগমের ৩ নং বরোর বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে শ্রম দফতর, পূর্ত দফতর, কলকাতা পুলিশ ও দমকল আধিকারিকরা অডিটের কাজে বেরিয়ে পড়েন। কাদাপাড়ায় একটি নির্মীয়মাণ বহুতলের ভিতরে ঢুকে সব কিছু ভাল করে খতিয়ে দেখেন তাঁরা। নির্মাণ নকশা অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে রিপোর্ট বানানো হবে বলে খবর।

    আরও পড়ুনঃ তৃণমূল ভবন হাতছাড়া কালীঘাট তৃণমূলের! ‘দখল’ নেওয়ার পর বড় ঘোষণা ঋতব্রত শিবিরের

    মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সোমবার থেকে শহর কলকাতার ১৬টি বরো এলাকায় অডিটের কাজ শুরু হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের ডেডলাইনের দিকে নজর রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। এই অডিটে মোট ৬৩টি পয়েন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

    Under construction building
    প্রতীকী ছবি

    এই বিষয়ে শ্রম দফতরের লেবার ইনস্পেক্টর কাজল সরকার বলেন, “৮ থেকে ৯টি দফতরের যৌথ টিম বানানো হয়েছে। সেই টিমে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার রয়েছেন। শ্রম, জল, বিদ্যুৎ বিভাগের বিষয় আছে। সেই সঙ্গেই দমকল ও কলকাতা পুলিশও আছে। এভাবে যৌথ টিম তৈরি করে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।

    তিনি আরও জানান, এক্ষেত্রে মোট ৬৩টি পয়েন্টের উপর ফোকাস করা হচ্ছে। এই চেক লিস্ট ফিল আপ করে উপরতলায় জমা দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটা তাঁরাই ঠিক করবেন।

    তারাতলা কাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তা রুখতে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেই ৩১ জুলাই অবধি বড় বড় নির্মাণকাজ স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন। এবার এবার জোরকদমে চলছে অডিটের কাজ।

    Click here to Read More
    Previous Article
    পর্যটকদের জন্য খারাপ খবর, আপাতত বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন, কবে খুলবে?
    Next Article
    বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হবে না! ভারতীয় শিবির থেকে সরাসরি করা হলো ঘোষণা, স্তম্ভিত ভক্তরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment