Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বঙ্গে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদী, বললেন বড় কথা..

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচন দোড়গোড়ায়। জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। বিজেপির সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিধানসভা নির্বাচনের আবহে বঙ্গে একাধিক সভা করেছেন তিনি। সোমবার ব্যারাকপুরে নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারে অংশ নিলেন প্রধানমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও তাঁর এই প্রচারসভা ঘিরে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সভা থেকে তিনি আত্মবিশ্বাসী সুরে জানালেন, ভোটের ফল প্রকাশের পর আবারও বাংলায় ফিরে আসতে হবে তাঁকে।

    কী বললেন মোদী (Narendra Modi) ?

    প্রচারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “ব্যারাকপুরের এই মাটি স্বাধীনতাকে শক্তি দিয়েছে। এই মাটি পরিবর্তনকে প্রশস্ত করেছে। হেলিপ্যাড থেকে এখানে আসতে ২ কিলোমিটার রাস্তা এত মানুষ আমায় আশীর্বাদ দিতে এসেছেন, আমি কল্পনাও করতে পারিনি। এটা আমার শেষ সভা। বাংলার যে যে জায়গায় গেছি, মানুষের সাড়া দেখে এতটুকু বলতে পারি ৪ তারিখের পর শপথগ্রহণে আমায় আসতেই হবে।”

    এদিনের সভায় তিনি বাংলার মানুষের উষ্ণ অভ্যর্থনার কথাও উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি বিগত ৩-৪ দশকে দেশের কোনায় কোণায় গিয়েছি। দিন রাত মৌসম দেখিনি, যবে থেকে ঘর ছেড়েছি, আপনাদের মধ্যেই শান্তি পাই আমি।”

    প্রচণ্ড গরমের মধ্যেও নিরলস প্রচার চালানোর অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এবারের নির্বাচনী পরিবেশ তাঁর কাছে ভিন্ন অনুভূতি তৈরি করেছে। তিনি বলেন, “এই নির্বাচনে আলাদাই অনুভব হচ্ছে। এত গরমের মধ্যেও বাংলার নির্বাচনে আমার একটুও ক্লান্তি অনুভব হয়নি। এই রোড শো আমার জন্য তীর্থযাত্রার মতো ছিল। আমি মা কালীর ভক্তদের মাঝে যেতাম, তাই মা কালীও আমাকে শক্তি দিত।”

    Narendra Modi confident of BJP's victory in Bengal, says big things...

    আরও পড়ুন : দ্বিতীয় দফার আগেই ৩ হাজার বোমা উদ্ধার, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা

    প্রচারের পাশাপাশি আধ্যাত্মিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে নিজের ব্রত পালনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জানুয়ারি ২০২৪-এ রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে ১১ দিনের ব্রত করেছিলাম। অনেক মন্দিরে গিয়েছিলাম। এবারের নির্বাচনের আগেও এরম মনে হচ্ছিল। ঠিক যেন মন্দিরে দেবী দর্শন করতে এসেছি। বাংলায় যে আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, তা আমি নিজের উপর অনেক বড় আশীর্বাদ মনে করি।” ব্যারাকপুরের সভা থেকে আত্মবিশ্বাসী বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষের সমর্থন নিয়েই আসন্ন ফলাফলে ইতিবাচক ফলের আশা প্রকাশ করেছেন তিনি‌ ।

    Click here to Read More
    Previous Article
    অভিষেকের সভা ঘিরে অশান্ত আরামবাগ, হামলায় আহত তৃণমূল সাংসদ মিতালি
    Next Article
    কলকাতায় যোগী আসায়,বুলডোজার নিয়ে উল্লাস বিজেপি কর্মীদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment