Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বন্ধ হবে না সরকারি প্রকল্প’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, মে মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় থাকাকালীন একশোর বেশি সামাজিক প্রকল্প (Government Scheme) এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, যুবসাথীর মত গুচ্ছ গুচ্ছ প্রকল্প তৃণমূল আমলে চালু হয় রাজ্যে। তবে বর্তমানে তৃণমূল সরকার অতীত। দীর্ঘ দেড় দশক পর মমতাকে সরিয়ে রাজ্যে এসেছে বিজেপি (BJP Government)। পালাবদলের পরই রাজ্যের সামাজিক প্রকল্পগুলি (Government Scheme) নিয়ে জোর চর্চা চলছিল।

    সরকারি প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী | Government Scheme

    লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্পগুলি কী রাজ্যে বন্ধ হতে চলেছে? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। এদিন নবনির্বাচিত পাঁচ মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট বৈঠক করেন
    মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি একাধিক বড় ঘোষণা করেন তিনি। সরকারি প্রকল্পের বিষয়ে শুভেন্দু স্পষ্ট জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে।”

    মুখ্যমন্ত্রী জানান, “কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।” তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পেতেন আর্থিক সহায়তা। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১৭০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১৫০০ টাকা করে পাচ্ছিলেন।

    Government Scheme

    আরও পড়ুন: ‘DA ও বেতন কমিশন..,’ ক্ষমতায় এসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরকারি কর্মচারীদের বিরাট আপডেট

    প্রতি মাসেই ঠিক সময়ে ঢুকে যেত লক্ষ্মীর ভাণ্ডার। তবে সরকার বদল হওয়ায় উপভোক্তাদের চিন্তা হচ্ছে চলতি মাসের ভাতা নিয়ে। মনে করা হচ্ছে, এই মাসে উপভোক্তাদের টাকা পেতে কিছুটা সময় দেরি হলেও ভাতা ঠিক মিলবে বলে মনে করা হচ্ছে। নয়া সরকারের আমলে টাকা দেওয়ার ক্ষেত্রে পুরনো ডেটাবেস ব্যবহার করে বর্ধিত টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে নাকি নতুন করে আবারও ফর্ম ফিলাপ করতে হবে, তা নিয়ে স্পষ্ট আপডেট এখনও পর্যন্ত নেই।

    Click here to Read More
    Previous Article
    ‘বিজেপি নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দলের অবস্থান প্রসঙ্গে শমীক
    Next Article
    দেশজুড়ে নেওয়া হবে কোনও বড় সিদ্ধান্ত? কেন ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদী?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment