Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্ব রেকর্ডের হাতছানি, গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় যোগাভ্যাস, রেড রোডের কর্মসূচির জন্য সেজে উঠছে কলকাতা

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। উপরন্তু এদিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় বিরাট কর্মসূচি রয়েছে তাঁর। সেই উপলক্ষে সেজে উঠছে কলকাতা। এবার মহা সমারোহে পালিত হবে যোগ দিবস। আগামী। আগামী ২০ জুন গঙ্গাবক্ষে ৫০০ টি নৌকায় একসঙ্গে যোগাভ্যাসে অংশ নেবে রাজ্যবাসী। পরদিন রেড রোডে প্রধানমন্ত্রীর বিরাট সমাবেশ। রয়েছে বিশ্ব রেকর্ডেরও হাতছানি। সব মিলিয়ে সাজো সাজো রব কলকাতায়।

    যোগ দিবসের (International Yoga Day) জন্য সাজছে কলকাতা

    বরাবরই ধুমধাম করে দেশে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এই প্রথমবার যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। ২১ জুন রেড রোডে ৩০ হাজার মানুষের জমায়েত হতে চলেছে। প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা। কোথাও কোনও ফাঁক রাখতে রাজি নয় রাজ্যের নতুন সরকার।

    Kolkata is prepping for international yoga day

    কী জানালেন শুভেন্দু: আজ সকালে নিজেই স্বচ্ছতা অভিযানে হাত লাগিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এটা একদিনের কর্মসূচি নয়। এটা চলবে। প্রধানমন্ত্রী আসবেন, যোগ দিবসের (International Yoga Day) কর্মসূচি পালিত হবে। তাঁকে স্বচ্ছতার মধ্যে দিয়ে স্বাগত জানাব আমরা’।

    আরও পড়ুন : চতুর্দিকে ‘ডিম থেরাপি’, আর কী কী কাজে লাগানো যায় পচা ডিম?

    কী কর্মসূচি থাকছে: তৃণমূলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার নমামী গঙ্গে কোনও কাজই করেনি। এভাবে কাজ করলে গঙ্গাকে পরিস্কার রাখা সম্ভব। এই স্বচ্ছতা অভিযান চলবে। ২১ জুনের সারাদিনের কর্মসূচি কী থাকছে?

    আরও পড়ুন : স্বাদে-দর্শনে ইলিশের মতোই, সাধ্যের মধ্যে সাধ মেটাতে চেখে দেখুন এই মাছ

    সূত্রের খবর, ওইদিন ভোর ৫ টায় অংশগ্রহণকারীদের রেড রোডে পৌঁছাতে হবে। ভোর ৫-৬:৩০ টায় প্রাথমিক প্রস্তুতি পর্ব ও সংক্ষিপ্ত অনুশীলন। সকাল ৬:৩০-৭ টায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। তারপর সকাল ৭ টা থেকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্দিষ্ট গাইডলাইন মেনে শুরু হবে মূল যোগাভ্যাস। ৪৫ মিনিট ধরে রেড রোডে চলবে যোগাভ্যাস। কলকাতা সহ বিভিন্ন জেলা, ব্লকেও পালিত হবে যোগ দিবস।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়েছেন? টাকা পাওয়া নিয়ে জানুন নতুন আপডেট
    Next Article
    রাতারাতি ৫০০ মিলিয়ন ডলার থেকে শূন্যে! ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে ব্যবসা হারিয়ে আক্ষেপ তুরস্কের সংস্থার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment