Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব! আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতাঃ আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনের বৃষ্টিতে দাবদাহ গরম থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। বিক্ষিপ্ত বর্ষণের জেরে কলকাতা সহ একাধিক জেলার পারদ পতন হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আপাতত ঝড়বৃষ্টির এই ধারা চলবে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    আরও পড়ুনঃ পরিবেশ রক্ষায় বড় ঘোষণা, সবুজ জীবিকা তৈরির উদ্দেশ্যে বাজেটে বরাদ্দ ২০০ কোটি

    কলকাতার আবহাওয়ার খবর (Kolkata Weather)

    আইএমডি-র পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা ও তার সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ঝড়বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আইএমডি-র তরফে ডুয়ার্স ও পার্বত্য এলাকার কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

    South Bengal Weather

    আবহাওয়ার দফতরের পূর্বাভাস বলছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার এক-দু’জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারের এক-দু’জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।

    উত্তর থেকে দক্ষিণ, আপাতত দুই বঙ্গেই ঝড়বৃষ্টির দাপট চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই বলছে। এর ফলে দাবদাহ গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে আশা করছে রাজ্যবাসী।

    Click here to Read More
    Previous Article
    রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর, বহরমপুর কোর্ট পর্যন্ত বাড়ল ৩ জোড়া মেমু ট্রেনের রুট
    Next Article
    বিশ্বকাপে এমবাপ্পে ঝড় অব্যাহত! দেশের হয়ে ১০০ তম ম্যাচ খেলতে নেমে গড়লেন ৩ রেকর্ড, বড় জয় ফ্রান্সের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment