Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিধানসভা ভোটের আগে SSC-র বড় পদক্ষেপ, মার্চে গ্রুপ C ও D পরীক্ষা, বিস্তারিত জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ আইনি লড়াই, হাজার হাজার চাকরি বাতিল এবং রাজ্যজুড়ে প্রতিবাদের আবহ, এই সবকিছুর মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার পথে হাঁটতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বহু বিতর্ক আর আদালতের নির্দেশের পর অবশেষে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষার দিন ঘোষণা করল এসএসসি (SSC Exam Date)। এই ঘোষণাকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।

    পরীক্ষা নিয়ে কি জানিয়েছে কমিশন (SSC Exam Date)?

    কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী মার্চ মাসেই স্কুল স্তরের গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা (SSC Exam Date) নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা নজরকাড়া। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী ইতিমধ্যেই আবেদন করেছেন। তবে শূন্যপদের সংখ্যা তুলনায় অনেক কম। গ্রুপ সি-তে প্রায় ৩,০০০ এবং গ্রুপ ডি-তে প্রায় ৫,৫০০। সব মিলিয়ে মোট শূন্যপদ ৮,৫০০।

    নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে এর আগে এক ধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছিল। সেই তালিকায় স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও ছিলেন। পরে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বহাল রাখা হয় এবং তাঁদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলেও, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেই সুযোগ মেলেনি। এই সিদ্ধান্ত ঘিরেই রাজ্য রাজনীতিতে এবং রাস্তায় দীর্ঘদিন ধরে ক্ষোভ ও আন্দোলন চলেছে।

    আদালতের নির্দেশে গোটা প্যানেল বাতিল হওয়ার পর রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও, সেই উদ্যোগে সবুজ সংকেত মেলেনি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত। এই পরিস্থিতিতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন। কমিশন জানিয়েছে, গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের এবং গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৪০ নম্বরের (SSC Exam Date)। উল্লেখ্য, ২০১৬ সালে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ, সেখানে এবার সেই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় ১৬ লক্ষে।

    নিয়োগ দুর্নীতি মামলায় হাজার হাজার চাকরি বাতিল হওয়ার পর বড় প্রশ্ন উঠেছিল, দুর্নীতিগ্রস্তদের আলাদা করে চিহ্নিত করা গেল না কেন, কেন যোগ্যদেরও একই শাস্তি পেতে হল। সেই প্রশ্ন তুলে পথে নেমেছিলেন চাকরি হারানো কর্মীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি ২০১৬ সালের ‘দাগি’ হিসেবে চিহ্নিতদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীর সংখ্যা ছিল ৩,৫১২।

    SSC Recruitment Letest Update 22 january 2026

    আরও পড়ুনঃ বদলি বিতর্কে অনড় নবান্ন, কমিশনের নির্দেশ মানল না রাজ্য, পাল্টা চিঠি গেল দপ্তরে

    সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের মুখে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার নির্ঘণ্ট (SSC Exam Date) প্রকাশ নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। চাকরিপ্রার্থীদের কাছে এটি যেমন আশার নতুন দরজা খুলেছে, তেমনই অতীতের ক্ষত যে এখনও পুরোপুরি শুকোয়নি, সেটাও আবার স্পষ্ট করে দিল এই নিয়োগ প্রক্রিয়া।

    Click here to Read More
    Previous Article
    SSC নিয়োগে আবার মোড়, সুপ্রিম কোর্টে দায়ের হল নতুন দুটি আবেদন, কী কী?
    Next Article
    নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় মোড়! আদালতের নির্দেশে এবার নতুন তালিকা সামনে আনল SSC, কাদের নাম?

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment