Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিচ্ছেদ মামলায় স্বস্তিতে ‘গব্বর’! আদালতের নির্দেশে শিখরকে কোটি কোটি টাকা ফেরত দেবেন প্রাক্তন স্ত্রী

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) সম্প্রতি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যেখানে তিনি তাঁর বান্ধবী সোফি শাইনকে বিবাহ করেছেন। ওই জমকালো অনুষ্ঠানে রোহিত শর্মা থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, ইরফান পাঠান এবং সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এদিকে, দ্বিতীয় বিয়ের মাত্র কয়েকদিন পরেই, বড় স্বস্তি পেলেন ‘গব্বর’। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লির একটি ফ্যমিলি কোর্ট শিখর ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জিকে প্রায় ৫.৭২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে ২০২৩ সালে আয়েশার সঙ্গে শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

    বিচ্ছেদ মামলায় স্বস্তিতে ‘গব্বর’ (Shikhar Dhawan):

    অস্ট্রেলিয়ার ফ্যমিলি আদালত শিখরের বিরুদ্ধে নির্দেশ জারি করে: মূলত, এই সমগ্র বিষয়টি অস্ট্রেলিয়ার ফ্যমিলি কোর্টের নির্দেশে পর শুরু হয়েছিল। শিখর ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। প্রপার্টি সেটেলমেন্টের বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার বিচার বিভাগের দ্বারস্থ হয়েছিলেন।

    Shikhar Dhawan gets big relief in divorce case.

    জানিয়ে রাখি যে, প্রপার্টি সেটেলমেন্ট হল সেই আইনি ধারণা যেটি স্বামী এবং স্ত্রীর বৈবাহিক সম্পদ ভাগাভাগি করার সঙ্গে যুক্ত। এই কারণে, ধাওয়ানকে তাঁর প্রথম স্ত্রী তথা আয়েশা মুখার্জিকে ৫.৭২ কোটি টাকা দিতে বলা হয়েছিল।

    আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ! বাংলাদেশি সন্দেহে আটক ১৮, নিয়ে আসা হল বঙ্গে

    দিল্লির ফ্যামিলি আদালত অস্ট্রেলিয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করেছে: এদিকে, ইতিমধ্যেই দিল্লির ফ্যামিলি কোর্ট অস্ট্রেলিয়ার এই নির্দেশের বৈধতাকে চ্যালেঞ্জ করেছে। বিচারকের মতে, অস্ট্রেলিয়ার প্রপার্টি সেটেলমেন্টেরনাধারণা ভারতীয় আইনি ব্যবস্থার জন্য অপরিচিত। ভারতীয় বৈবাহিক আইন, বিশেষ করে হিন্দু বিবাহ আইনের অধীনে অস্ট্রেলিয়ার কোর্টের নির্দেশের মতো এমন কোনও বিধান নেই যেখানে নির্দিষ্ট সম্পত্তি বা ফান্ড হস্তান্তর করা যায়।

    আরও পড়ুন: আম্বানি পাবেন কড়া টক্কর! ২০,০০০ কোটি টাকার মেগা পরিকল্পনা সুনীল মিত্তালের, জানলে অবাক হবেন

    এমতাবস্থায়, দিল্লি আদালত অস্ট্রেলিয়ার এই নির্দেশকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। শুধু তাই নয়, আয়েশা মুখার্জিকে শিখর ধাওয়ানকে ৫.৭২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    যুবসাথী প্রকল্পের আবেদনে ভুল হয়ে থাকলে জেনে নিন সংশোধনের সহজ পদ্ধতি
    Next Article
    প্রাক্তন স্ত্রীর বিয়ের বছরেই দ্বিতীয় বার গাঁটছড়া? শুভস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন সৌরভ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment