Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Banglahunt Exclusive: ‘রাবণের বিনাশ হয়েছিল, মমতারও হবে’, দিল্লির পর বাংলাতেও পদ্মফুল ফোটানোর হুঙ্কার রেখা গুপ্তর

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : খড়গপুর সদর আসনে এবার বিজেপির তরফে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। আর সেখানেই রোড শোতে তাঁদের সঙ্গী হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Rekha Gupta)। রোড শো চলাকালীনই বাংলাহান্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন তিনি।

    দিলীপ ঘোষের মনোনয়ন রোড শোতে রেখা গুপ্ত (Rekha Gupta)

    দিল্লিতে আম আদমি পার্টিকে হটিয়ে ফুটেছে পদ্মফুল। রাজধানীতে দুরন্ত জয়ের পর এবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। খড়গপুরে মনোনয়ন জমা দেওয়ার রোড শোতে একসঙ্গে দুই হেভিওয়েটকে দেখেছে পশ্চিম মেদিনীপুর। সঙ্গে উপরি পাওনা ছিল রেখা গুপ্তর উপস্থিতি।

    Rekha Gupta slammed mamata banerjee

    তৃণমূলকে কটাক্ষ রেখা গুপ্তর: রোড শো চলাকালীন বাংলাহান্টের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী (Rekha Gupta) বলেন, ‘দিল্লিতে ডবল ইঞ্জিন সরকারের রূপে যেভাবে বহু বছর বাদে উন্নয়ন শুরু হয়েছে, এবার বাংলার পালা। বাংলা থেকে ভয়, অরাজকতা দূর হবে। যে সরকার মহিলাদের অসম্মান করে, মানুষের উপরে অত্যাচার করে তাদের এবার সরতে হবে। বাংলাতেও এবার সমগ্র দেশের মতো উন্নয়নের জোয়ার বইবে’।

    আরও পড়ুন : জ্বালানি সঙ্কটে বড় ঘোষণা সরকারের, ফ্রি করে দেওয়া হল সমস্ত গণপরিবহণ

    কী বললেন রেখা গুপ্ত: দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বোনদের উপরে অত্যাচার করেছেন, এবার একটা বোতাম টিপে এসব শেষ করার সময় এসেছে। বাংলার বোনেরা, দুর্গা, কালীই এই সরকারের ধ্বংস করবে। এবার পদ্মফুল সরকার আসবে, বাংলা এগোবে।

    আরও পড়ুন : আঁটঘাট বেঁধে নামছে বিজেপি, বঙ্গে তারকা প্রচারকদের তালিকায় মোদী-শাহের সঙ্গে কঙ্গনা-লিয়েন্ডার

    এখানেই না থেমে রেখা গুপ্ত আরও বলেন, ‘দিল্লির মতোই জনতা এখানেও সরকারকে সাফ করবে। রাবণের বিনাশ হয়েছিল, মমতারও হবে’।

    Click here to Read More
    Previous Article
    আঁটঘাট বেঁধে নামছে বিজেপি, বঙ্গে তারকা প্রচারকদের তালিকায় মোদী-শাহের সঙ্গে কঙ্গনা-লিয়েন্ডার
    Next Article
    আজকের রাশিফল ৬ এপ্রিল, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment