Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আঁটঘাট বেঁধে নামছে বিজেপি, বঙ্গে তারকা প্রচারকদের তালিকায় মোদী-শাহের সঙ্গে কঙ্গনা-লিয়েন্ডার

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আর এবার বঙ্গে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যের জন্য তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল বিজেপি। মোট ৪০ জন তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করা হয়েছে।

    তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)

    শিডিউল ১ এর তালিকা ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত। এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনে রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে। এরপরে রয়েছে নীতিন নবীন, রাজনাথ সিং, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানির মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    BJP shared star campaigner list

    কারা থাকছেন প্রচারকদের তালিকায়: শুধু রাজনৈতিক জগৎ নয়, বিনোদন এবং ক্রীড়া জগৎ থেকেও তাবড় ব্যক্তিত্বরা জায়গা করে নিয়েছেন তারকা প্রচারকদের তালিকায়। এর মধ্যে অন্যতম চমক সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বাংলার ভোটে তাঁকে প্রচারের মুখ করা নিঃসন্দেহে বিজেপির মাস্টারস্ট্রোক। বিনোদন জগৎ থেকেও থাকছেন হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াত থেকে মনোজ তিওয়ারিরা। সঙ্গে থাকছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

     আরও পড়ুন : রোজের এই ছোট্ট অভ্যাস বদলে বাঁচবে ৪০ শতাংশ গ্যাস, জেনে রাখুন টিপস

    রাজ্য বিজেপি থেকে কারা রয়েছেন: বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, অগ্নিমিত্রা পালের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা।

    আরও পড়ুন : জ্বালানি সঙ্কটে বড় ঘোষণা সরকারের, ফ্রি করে দেওয়া হল সমস্ত গণপরিবহণ

    ৫ এপ্রিল থেকেই বঙ্গে প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে বিজেপির। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই সূচনা হয়েছে প্রচার পর্বের। এবার বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করে নামছে বিজেপি। তারকা প্রচারকদের তালিকা থেকেই মিলছে তার স্পষ্ট আভাস।

    Click here to Read More
    Previous Article
    রাজারহাট গোপালপুরে কি আদৌ কোনও উন্নয়ন হয়েছে? অদিতিকে কী বলছেন বাসিন্দারা?
    Next Article
    Banglahunt Exclusive: ‘রাবণের বিনাশ হয়েছিল, মমতারও হবে’, দিল্লির পর বাংলাতেও পদ্মফুল ফোটানোর হুঙ্কার রেখা গুপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment