Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আসছে ঝেঁপে বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ গরম থেকে যেন আর মুক্তি মিলছে না। হাঁসফাঁস আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather)। এই আবহে স্বস্তির খবর। জানা যাচ্ছে, বুধবার বিকেলের পর একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain Forecast) হতে পারে বলে খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর- (South Bengal Weather)

    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা গরম। বেলা গড়ানোর সঙ্গে রোদের তেজ বাড়তেই ঘর থেকে বেরনো কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। যদিও আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ খানিকটা মেঘলা থাকবে। বুধবার সকালের পূর্বাভাস বলছে, শহরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও হতে পারে।

    আরও পড়ুনঃ আবাসের সমীক্ষা শেষের নির্দেশ! কারা পাবেন, কারা পাবেন না? নয়া আপডেট জানুন

    কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া।

    এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু স্থানে ভ্যাপসা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

    একনজরে উত্তরের আবহাওয়া

    দক্ষিণবঙ্গের এক এক জেলায় এক এক রকমের আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আজও ঝড়-জলের অনুকূল পরিবেশ। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। ডুয়ার্স ও পাহাড়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে।

    South Bengal Weather relief from the heat signs of a major shift in the atmosphere

    সব মিলিয়ে, আজও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে বর্ষণের পূর্বাভাস। এতে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করছে দক্ষিণবঙ্গবাসী।

    Click here to Read More
    Previous Article
    আদ্রা শাখায় ট্রেন পরিষেবায় বড় কাটছাঁট, একাধিক এক্সপ্রেস ও মেমুর সময়সূচিতে বদল
    Next Article
    শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে মধুচন্দ্রিমা, রাগে বিচ্ছেদের সিদ্ধান্ত নববধূর

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment