Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আদ্রা শাখায় ট্রেন পরিষেবায় বড় কাটছাঁট, একাধিক এক্সপ্রেস ও মেমুর সময়সূচিতে বদল

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। রেল ব্লকের ফলে বাতিল হয়েছে এই ডিভিশনের একাধিক ট্রেন (Indian Railways)। ট্রেন বাতিলের ফলে যথারীতি অসুবিধা সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এই পাওয়ার ব্লকের ফলে বেশকিছু ট্রেনে যাত্রাপথ একদিকে যেমন নিয়ন্ত্রণ করা হয়েছে। অপরদিকে বেশ কিছু ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে আগের থেকে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।

    আদ্রা ডিভিশনে ট্রেন বাতিলে ধাক্কা, দেখে নিন সম্পূর্ণ তালিকা (Indian Railways)

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮-১১ জুন আদ্রা-আসানসোল-আদ্রা মেমু পুরোপুরি বন্ধ থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ট্রেন বাতিল থাকবে আগামী ৯, ১২ এবং ১৪ জুন। আদ্রা-ভাগা-আদ্রা মেমু বাতিল থাকবে ৯ এবং ১৪ জুন। ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু চলাচল করবে না ৯, ১২ এবং ১৪ জুন (Indian Railways)।

    Indian Railways train cancellations hit Adra division

    আরও পড়ুন: LPG পরিষেবায় কড়াকড়ি, এই নিয়মগুলি না মানলে মিলবে না গ্যাস সিলিন্ডার

    বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ৯, ১২ এবং ১৪ জুন চক্রধরপু্র-গোমো-চক্রধরপুর মেমু মহুদা স্টেশনে যাত্রা শেষ করবে। সেখান থেকে ফিরবে ট্রেন।

    ১০ এবং ১৩ জুন আসানসোল-টাটানগর-আসানসোল মেমু, আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু, খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস যাত্রা শেষ করবে আদ্রা স্টেশনে। ১১ জুন টাটানগর-আসানসোল-বরাভূম মেমুর সফর শেষ হবে আদ্রা স্টেশনে।

    এছাড়া ৯ এবং ১৩ জুন টাটানগর-হাতিয়া এক্সপ্রেস চিরাচরিত রুটের বদলে চান্ডিল, গুন্ডা বিহার, মুরি স্টেশনের রুট দিয়ে যাতায়াত করবে। এই ট্রেন বাতিলের ফলে যাত্রীরা অসুবিধা সম্মুখীন করবেন বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল-আপে ভুল হলেও অ্যাকাউন্টে ঢুকবে টাকা? বড় আপডেট
    Next Article
    আসছে ঝেঁপে বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment