Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ১০ লক্ষ কোটির বিনিয়োগ! AI Impact Summit 2026-এ ঘোষণা মুকেশ আম্বানির

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে সমগ্র বিশ্বজুড়ে এখন প্রভাব বিস্তার করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI। এমতাবস্থায়, একাধিক বড় কোম্পানি AI-র ক্ষেত্রে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। সেই রেশ বজায় রেখেই ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি AI ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটে (AI Impact Summit 2026) একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে জিও আগামী ৭ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।

    AI Impact Summit 2026-এ বড় ঘোষণা মুকেশ আম্বানির:

    মূলত, রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি AI ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটে ঘোষণা করেছেন যে, ‘এটি কোনও অনুমান নির্ভর বিনিয়োগ নয়। ভারত একবিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় AI শক্তি হিসেবে বিবেচিত হবে। আমার আত্মবিশ্বাস একটি পরম সত্য দ্বারা সমর্থিত।’ তিনি আরও বলেন, ‘আগামী দশকগুলিতে, বিশ্বের কোনও দেশই ডেমোগ্রাফি, ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডেটা জেনারেশন, AI হারভেস্টের ক্ষেত্রে ভারতের শক্তির তুলনা করতে পারবে না।’

    Mukesh Ambani's Big Announcement at AI Impact Summit 2026.

    আম্বানির মতে, ভারত বিশ্বের বৃহত্তম মোবাইল ডেটা ব্যবহারকারী দেশ। তিনি AI সামিটে জানান যে, ভারতে প্রায় ১ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ডেটা খরচ বিশ্বব্যাপী সবচেয়ে কম, এবং মানের দিক থেকে দিল্লি এবং ভারতের প্রত্যন্ত গ্রামের মধ্যে কোনও পার্থক্য নেই।

    আরও পড়ুন: T20 বিশ্বকাপের আবহেই মর্মান্তিক ঘটনা! ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় মৃত্যু আম্পায়ারের

    AI-এর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা: আম্বানি আরও জানিয়েছে যে, ১,০০,০০০ স্টার্টআপ এবং ১০০ টিরও বেশি ইউনিকর্ন সহ ভারত শীর্ষ ৩ টি স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে একটি। ভারতের নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাক এখন বিশ্বের বিভিন্ন দেশ গ্রহণ করছে। আম্বানি জানান, ‘বিনয়ের সঙ্গে আমি বলতে চাই যে ৫০ কোটিরও বেশি বিশ্বস্ত গ্রাহকের মাধ্যমে জিও ব্রডব্যান্ড, 4G, 5G এবং হোম কানেক্টিভিটির এই রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ পেয়েছে।’

    আরও পড়ুন: সমুদ্রে বাড়বে ভারতের শক্তি! ৯০,০০০ কোটি টাকার মেগা প্রকল্পে মিলল সবুজ সংকেত

    মুকেশ আম্বানি AI সামিটে আরও উল্লেখ করেছিলেন যে, ‘ভারত ইন্টেলিজেন্স ভাড়ায় নিতে পারে না। তাই আমরা ইন্টেলিজেন্সের খরচ ততটাই কমিয়ে আনবো যতটা ডেটার খরচ কমিয়েছি। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পথে সবচেয়ে বড় বাধা প্রতিভা বা কল্পনা নয়, বরং কম্পিউট এবং উচ্চ ব্যয়।’

    Click here to Read More
    Previous Article
    ভোটের মুখে ‘ফ্রি’ রাজনীতি! রাজ্যগুলির আর্থিক শৃঙ্খলা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
    Next Article
    বড় স্বস্তি যাত্রীদের! বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারতে ফের চালু হচ্ছে এই কোটা, কী জানাল রেল?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment