Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও কড়া CBSE, অসদুপায় অবলম্বন করলে এবার বাতিল পুরো পরীক্ষাই

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনে কড়া শাস্তি। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেখাদেখি এবার এ বিষয়ে কড়া অবস্থান নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। গত ডিসেম্বর সিবিএসইর পরিচালন কমিটির বৈঠকে একটি কার্যবিবরণী প্রকাশ করে বোর্ড। সেখানে বলা হয়, এতদিন বোর্ডের নিয়মানুযায়ী, দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কোনও একটি বিষয়ে যদি কোনও পড়ুয়া অসদুপায় অবলম্বন করেন, তবে সেই বিষয়ের পরীক্ষাই শুধুমাত্র বাতিল হয়ে এসেছে।

    পরীক্ষায় অসদুপায় অবলম্বন নিয়ে কড়াকড়ি সিবিএসইর (CBSE)

    এমতাবস্থায় ওই পরীক্ষার্থী অতিরিক্ত বিষয়ের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়েছে। তবে এবার এই নিয়মে বদল আনা হচ্ছে। সিবিএসইর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে কোনও বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হলে সমগ্র পরীক্ষাই বাতিল করা হবে। অর্থাৎ এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বোর্ডের পথেই হাঁটছে সিবিএসই।

    CBSE board took big decision about cheating in exam

    কী সিদ্ধান্ত নেওয়া হল: এক্ষেত্রে বোর্ডের (CBSE) তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, পুরনো নিয়মে অসদুপায় অবলম্বন করেও প্রায় ৩০-৪০ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এবার নিয়ম বদল হওয়ায় চলতি বছর থেকেই এমন পরীক্ষার্থীদের অনুত্তীর্ণ বলে গণ্য করা হবে।

    আরও পড়ুন : সরকারি চাকুরেরা আগেই বাদ, বেসরকারি চাকরি করলে মিলবে যুব সাথীর সুবিধা?

    আরও নতুন নিয়ম: পরের বছর কম্পার্টমেন্ট ক্যাটেগরি বিভাগে দশম বা দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তারা। এছাড়াও আরও কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। এবার থেকে দুবার দশম শ্রেণির পরীক্ষা হওয়ায় মার্কশিটে দুটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরই উল্লেখ করা হবে। পরীক্ষার্থীর চূড়ান্ত ফলাফলও জানানো হবে মার্কশিটে।

    আরও পড়ুন : জমা জলে লুকিয়ে বিপদ, গত বছরের থেকে শিক্ষা নিয়ে বর্ষার আগেই বড় উদ্যোগ পুরসভার

    পাশাপাশি স্কুলগুলি এখন থেকে নিজেদের মতো মূল্যায়ন করে সেই তথ্য বোর্ডকে দিতে পারবে না। শিক্ষার মান, পরিচালন ব্যবস্থা, পড়ুয়াদের স্বাস্থ্যের মান সব খতিয়ে দেখে স্কুলগুলিকে এ+ থেকে সি বিভিন্ন গ্রেড দেওয়া হবে বলে জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ভারতীয় পড়ুয়াদের আকৃষ্ট করতে নীতি বদল ফ্রান্সের! বড় ঘোষণা করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
    Next Article
    ট্রাম্পের আরোপ করা শুল্ক ‘সম্পূর্ণ বেআইনি’! বড় নির্দেশ দিয়ে কী জানাল আমেরিকার শীর্ষ আদালত?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment