Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা’, বঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভকামনা জানালেন শেখ হাসিনা

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ব্যক্তিগত শুভেচ্ছাবার্তাই নয়, বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের তরফেও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ঢাকা থেকে একাধিক শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে।

    বঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে (Suvendu Adhikari) শুভকামনা জানালেন শেখ হাসিনা

    শনিবার সকালে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা বলেন, পশ্চিমবঙ্গের জনগণের রায় শুভেন্দুর নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তিনি জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধন দুই বাংলাকে আরও কাছাকাছি এনেছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, শুভেন্দুর নেতৃত্বে এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

    আরও পড়ুন: ‘বাঙালি আছে সেই মাছে ভাতে’-তেই, বিজেপির শপথের পর বিজেপি কর্মীদের পাতে বিরিয়ানি

    শেখ হাসিনা তাঁর বার্তায় আরও বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সবসময় পশ্চিমবঙ্গের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই বাংলার পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের কল্যাণে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং তাঁর নবগঠিত মন্ত্রিসভার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনাও করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    অন্যদিকে, আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তরফে জারি করা পৃথক বিবৃতিতেও পশ্চিমবঙ্গের জনরায়কে শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত সম্পর্ক রয়েছে, তা আগামী দিনে আরও গভীর হবে বলে তাদের বিশ্বাস। একই সঙ্গে ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ধারাও নতুন সরকারের আমলে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আওয়ামী লিগ।

    Sheikh Hasina extends best wishes to Bengal's new CM, Suvendu Adhikari.

    আরও পড়ুন: Google-এর মেগা প্ল্যান! ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার সহ সার্ভার ও ড্রোন তৈরি করবে কোম্পানি, মিলল আপডেট

    তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সেলের পক্ষ থেকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের এই দ্রুত প্রতিক্রিয়া দুই বাংলার ভবিষ্যৎ কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষত সীমান্ত, বাণিজ্য, ভাষা ও সংস্কৃতির প্রশ্নে আগামী দিনে কলকাতা ও ঢাকার সম্পর্ক কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের (Suvendu Adhikari)।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই শ্যামাপ্রসাদের বাড়ি গেলেন শুভেন্দু | Suvendu Adhikari
    Next Article
    Suvendu Adhikari একদম সঠিক নির্বাচন, আমরা তৃণমূলের অপশাসনকে শেষ করেছি : বিজেপি বিধায়করা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment